অব্যয় পদ কাকে বলে?

যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।

বিশেষণের অতিশায়ন কাকে বলে?

বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, তখন তাকে বিশেষণের অতিশায়ন বলে।যেমন – যমুনা একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী।

অনন্বয়ী অব্যয় কাকে বলে?

যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।

নিরপেক্ষ কর্তা কাকে বলে? নিরপেক্ষ কর্তার উদাহরণ

নিরপেক্ষ কর্তা কাকে বলে? শর্তাধীন না হয়েও সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তৃপদ থাকতে পারে। সেক্ষেত্রে প্রথম কর্তৃপদটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা। যেমন – সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল। নিরপেক্ষ কর্তা হল এমন একটি কর্তা যা কোন ব্যক্তি বা প্রাণীকে বোঝায় না। এটি একটি সাধারণ ধারণা বা ঘটনাকে বোঝায়। নিরপেক্ষ কর্তাগুলি বাংলা ভাষায় সাধারণত … Read more

সম্বোধন পদ কাকে বলে?

‘সম্বোধন’ শব্দটির অর্থ আহবান। যাকে সম্বোধন বা আহবান করে কিছু বলা হয়, তাকে সম্বোধন পদ বলে।যেমন – ওহে মাঝি, আমাকে পার করো।সুমন, এখানে এসো।

error: Content is protected !!