ইবনে বতুতা কে ছিলেন?

ইবনে বতুতা ছিলেন বিশ্ববিখ্যাত এক পর্যটক। তিনি পৃথিবীর প্রায় ৪০ টি দেশ ভ্রমণ করেছিলেন। মাত্র ২২ বছর বয়স হতে তিনি ভ্রমণ শুরু করেন। একের পর এক দেশ ভ্রমণ করে প্রায় ২৫ বছর পর তিনি স্বদেশে ফিরে যান। কিন্তু ইবনে বতুতা ছিলেন পরিব্রাজক। তাঁর মন কখনো এক জায়গায় স্থির হয়ে থাকতে পারেনি। তাই স্বদেশ থেকে তিনি … Read more

দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার তিনটি ব্যবহার

আমরা প্রত্যেকে দৈনন্দিন জীবনে প্রমিত ভাষা ব্যবহার করে থাকি। নিচে দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার তিনটি ব্যবহার উল্লেখ করা হলো-ক. টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপনখ. নিজের অভিজ্ঞতার বিবরণগ. অনুষ্ঠান সঞ্চালনা

নাটক কি?

নাটক সাহিত্য রচনার একটি বিশেষ রূপশ্রেণি। প্রাচ্য নাট্যশাস্ত্রে একে দৃশ্যকাব্য বলে অভিহিত করা হয়েছে। নাটক শব্দটি উদ্ভূত হয়েছে ‘নট্’ ধাতু থেকে, যার অর্থ ‘নড়া-চড়া করা’। অর্থাৎ নাটকের মধ্যে এক ধরনের গতিশীলতা রয়েছে যা একটি ত্রিমাত্রিক শিল্পকাঠামো গড়ে তোলে।

সামাজিক উপন্যাস কি?

সামাজিক উপন্যাস হচ্ছে উপন্যাসের একটি বিশেষ শ্রেণী, যেখানে সামাজিক বিষয়, রীতি-নীতি, ব্যক্তি মানুষের দ্বন্দ্ব, আশা-আকাঙ্ক্ষার প্রধান্য থাকে। বঙ্কিমচন্দ্রের ‘কৃষ্ণকান্তের উইল’, রবীন্দ্রনাথের ‘চোখের বালি’, শরৎচন্দ্রের ‘গৃহদাহ’, নজিবর রহমানের ‘আনোয়ারা’, কাজী ইমদাদুল হকের ‘আবদুল্লাহ’, সৈয়দ ওয়ালীউল্লাহ্ ‘লালসালু’ প্রভৃতি সামাজিক উপন্যাসের উদাহরণ।

নানান দেশের নানা ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?

নানার দেশের নানা ভাষাবিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তার মাতৃভাষা শ্রেষ্ঠ। অন্য ভাষা যতই সহজ হোক না কেন, মাতৃভাষা ছাড়া মনের ভাব উত্তমরূপে আর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মাতৃভাষা যে-কোনো মানুষের অস্তিত্ব ও আত্মপ্রকাশের অবিকল্প একটি বাহন। বিদেশি ভাষায় যতই দক্ষতা অর্জন করুক, মাতৃভাষার ন্যায় এমন সাবলীলভাবে মনের ভাব … Read more

আলো বলে, অন্ধকার, তুই বড় কালো অন্ধকার বলে, ভাই, তাই তুমি আলো।

আলো বলে, ‘অন্ধকার, তুই বড় কালো’অন্ধকার বলে, ‘ভাই, তাই তুমি আলো।’বৈপরীত্য আছে বলেই আমরা বস্তুর স্বরূপ উপলব্ধি করতে পারি। পৃথিবীতে মন্দ আছে বলেই ভালোর এত কদর। আলো ও অন্ধকার – আপাতদৃষ্টিতে দুটোকে বিপরীত মনে হলেও আলোর স্বরূপ বুঝতে হলে অন্ধকারের প্রয়োজন। রাত্রি ও দিনের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকতো, একটানা আলো বা একটানা অন্ধকার … Read more

error: Content is protected !!