আমাদের লোকশিল্প প্রবন্ধের মূলবক্তব্য

আমাদের অধিকাংশ লোকশিল্পই আজ বিলুপ্তির পথে। আগে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তার অনেকগুলোই অত্যন্ত উঁচুমানের ছিল। ঢাকাই মসলিন তার অন্যতম। বর্তমানে জামদানি শাড়ি দেশে-বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। নকশিকাঁথা আমাদের আরেকটি গ্রামীণ লোকশিল্প। এ শিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা এখনো পাওয়া যায়। আমাদের কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানারকম শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। আমাদের দেশের এই যে লোকশিল্প তা সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা নিজস্ব ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি।

আরো পড়ুনঃ

error: Content is protected !!