কুমুর চোখ ঝাপসা হয়ে আসে কেন?

কুমুর বান্ধবীরা সবাই উপরের ক্লাসে উঠবে, শুধু সে-ই নিচের ক্লাসে পড়ে থাকবে – এ কথা ভাবতেই কুমুর চোখ ঝাপসা হয়ে আসে। কুমু লেখা পড়ায় খুব ভালো। কিন্তু পায়ে সমস্যার কারণে তাকে তিন মাস শুয়ে শুয়ে কাটাতে হয়েছে। আরও তিন মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে। আরও তিন মাস দিদিমার বাড়িতে থাকতে হবে শুনে … Read more

শীতকালে অতিথি পাখিরা এদেশে উড়ে আসে কেন?

শীত থেকে রক্ষা পেতে অতিথি পাখিরা এদেশে উড়ে আসে। উত্তরের দেশগুলোতে শীতকালে প্রচণ্ড ঠাণ্ডা পড়ে। এত ঠান্ডায় সেখানে পাখিদের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়ায়। তাই বাঁচার জন্য তারা অপেক্ষাকৃত কম ঠান্ডা পড়ে এমন দেশে উড়ে চলে আসে। তাই শীতকালে উত্তরের দেশ থেকে অতিথি পাখিরা ঝাঁকে ঝাঁকে এদেশে উড়ে আসে।

কুমু কীভাবে আবার নতুন করে হাঁটতে শিখল?

পাখির ধীরে ধীরে সেরে ওঠার প্রতিটি ধাপ দেখে কুমু হাঁটতে শিখল। কুমুর ডান পায়ে সমস্যা হওয়ায় সে ঠিকমতো হাঁটতে পারে না। তাই তার পরিবারের সবাই তাকে সোনাঝুরিতে দিদিমার কাছে পাঠায়। সেখানে যাওয়ার পর একদিন হঠাৎ একটা হাঁস শিকারির গুলিতে আহত হয়ে এসে লেবু গাছে আটকে থাকে। শিকারির গুলিতে আহত বুনো হাঁসটিকে সে আর লাটু সুস্থ … Read more

শিকারিদের কী মজা! – কে, কেন এ কথা বলেছে?

পাখি শিকার করাকে আনন্দের কাজ মনে করে লাটু আলোচ্য কথাটি বলেছে। শিকারিরা এয়ারগান দিয়ে পাখি শিকার করে। শিকার করাটা অনেকের কাছে শখ বা আনন্দের কাজ। যারা শখে শিকার করে তারা প্রাণীটির কথা একবারও ভাবে না। লাটুও সম্ভবত সে কথা ভাবেনি। তাই সে আলোচ্য কথাটি বলেছে।

উত্তরের দেশ থেকে পাখিরা উড়ে আসে কেন?

প্রচণ্ড শীতের ভয়ে পাখিরা উত্তরের দেশ থেকে উড়ে আসে। উত্তরের দেশগুলোর শীতকালে প্রচণ্ড ঠাণ্ডা পড়ে। এত ঠাণ্ডায় পাখিদের পক্ষে সেখানে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়ায়। তাই বাঁচার জন্য তারা অপেক্ষাকৃত কম ঠাণ্ডা পড়ে, এমন দেশের দিকে উড়ে আসে। এ কারণে শীতকালে উত্তরের দেশ থেকে পাখিরা ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে উড়ে আসে।

ঝুড়ি নিয়ে লাটু লেবুগাছের ওখানে গিয়েছিল কেন?

আঘাত পাওয়া পাখিটির বাসা বেঁধে দেওয়ার জন্য লাটু ঝুড়ি নিয়ে লেবু গাছের ওখানে গিয়েছিল। লাটু আর কুমু ডানায় গুলি খাওয়া পাখিটার থাকার জন্য চিন্তা করে। পাখিটাকে সুস্থ করার জন্য তারা অনেক চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত বাসা তৈরি করার সিদ্ধান্ত নেয়। পাখিটাকে রাখার জন্য লাটু লেবুগাছের ডালে বাসা বেঁধে দেয়। যাতে সেটি ভাঙা ডানা নিয়ে মাটিতে … Read more

লাটু কীভাবে পাখিটিকে বাঁচাল?

লাটু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেবা দিয়ে পাখিটিকে বাঁচাল। পাখিটির দুরবস্থা দেখে লাটু বুদ্ধি করে গাছের ডালের সঙ্গে ঝুড়ি বেঁধে সেখানে ওর থাকার ব্যবস্থা করল। যেন কেউ দেখতে না পায়, আবার নিজের খাবার নিজেই খুঁটে খেতে পারে। তারপর কাটা জায়গায় লাগানোর জন্য একটা হলদে মলম লাগিয়ে দিল। পাখিটি এতে করে আরামবোধ করতে লাগল। কিছুদিন পরে পাখিটি … Read more

পাখিটা কুমুর ছুড়ে দেওয়া বিস্কুটের দিকে ফিরেও তাকাল না কেন?

পাখিটা ভয়ে কুমুর ছুড়ে দেওয়া খাবারের দিকে ফিরেও তাকাল না। বুনো হাঁসটা শিকারির গুলিতে আহত হয়েছিল। এই ঘটনায় হাঁসটা আতঙ্কিত হয়ে পড়ে, সে ভয় পায়। তাই কুমু তার দিকে বিস্কুট ছুড়ে দিলে সে ভয়ে পাথরের মতো জমে যায়; বিস্কুটের দিকে ফিরেও তাকায় না।

error: Content is protected !!