যৌগিক স্বর বা দ্বি-স্বর কাকে বলে?

পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এরূপ একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি-স্বর বলা হয়। যেমন – অ + ই = অই (বই), অ + উ = অউ (বউ), অ + এ = অয়, (বয়, ময়না), অ + ও = অও (হও, লও)।

অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি – উক্তিটি ব্যাখ্যা করো।

প্রশ্নোক্ত উক্তিটিতে ব্যঙ্গার্থে দেবতা কার্তিকের সঙ্গে অনুপমের তুলনা করা হয়েছে।দেবী দুর্গার দুই পুত্র – অগ্রজ গণেশ ও অনুজ কার্তিক। দেবী দুর্গার কোলে দেব সেনাপতি কার্তিক অপূর্ব শোভায় ভাস্বর। বড়ো হয়েও অনুপম কার্তিকের মতো মায়ের কাছাকাছি থেকে মাতৃআজ্ঞা পালনে ব্যস্ত থাকে। তাই পরিণত বয়সেও তার স্বাধীন ব্যক্তিত্বের বিকাশ ঘটে না। ‘অপরিচিতা’ গল্পের অনুপম পরিবারতন্ত্রের কাছে অসহায় … Read more

সরল বাক্য কাকে বলে? সরল বাক্যের বৈশিষ্ট্য | সরল বাক্যের উদাহরণ

সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যথা – পুকুরে পদ্মফুল জন্মে। এখানে, ‘পদ্মফুল’ উদ্দেশ্য এবং ‘জন্মে’ বিধেয়। অথবা, যে বাক্যে একটিমাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমনঃ খোকা আজ স্কুলে গিয়েছে। এখানে খোকা উদ্দেশ্য … Read more

বহিপীর প্রশ্ন উত্তর

বহিপীর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ১. বহিপীরের সহকারীর নাম কী?উত্তর : বহিপীরের সহকারীর নাম হকিকুল্লাহ্। ২. হাতেম আলি শহরে এসেছেন কেন?উত্তর : হাতেম আলি বাল্যবন্ধুর নিকট হতে টাকা ধার নেওয়ার জন্য শহরে এসেছেন। ৩. মানুষ কি দিয়ে সব বিচার করে?উত্তর : মানুষ সময়ের দীর্ঘতা দিয়ে সব বিচার করে। ৪. ‘বহিপীর’ নাটকে ব্যক্তিত্বহীন চরিত্র কোনটি?উত্তর : … Read more

কাকতাড়ুয়া প্রশ্ন উত্তর

কাকতাড়ুয়া জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ১. শান্তিকমিটির চেয়ারম্যান কে?উত্তর : শান্তিকমিটির চেয়ারম্যান আহাদ মুন্সি। ২. বুধার সাথে ফুলকলির কোথায় দেখা হয়?উত্তর : বুধার সাথে ফুলকলির বাইরের জামগাছের নিচে দেখা হয়। ৩. ‘আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব।’-উক্তিটি কার?উত্তর : ‘আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব।’-উক্তিটি কুন্তির। ৪. স্বপ্নে ফুলকলি বুধাকে কী উপহার দেয়?উত্তর : স্বপ্নে ফুলকলি বুধাকে … Read more

যে চোরের নামে আঁতকে ওঠে, তাকে চোরের চেয়েও অধার্মিক বলার কারণ ব্যাখ্যা করো।

যে চোরের নামে আঁতকে ওঠে, তাকে চোরের চেয়েও অধার্মিক বলার কারণ ব্যাখ্যা করো। যে চোরের নামে আঁতকে ওঠে, সে চোরের চেয়ে বড় অন্যায় করে বলেই তাকে চোরের চেয়ে বড় অধার্মিক বলা হয়েছে। মূলত যারা নিতান্তই দৈন্য বা ক্ষুধার তাড়নায় কাহিল, তারা চুরি করে জীবন বাঁচানোর জন্যে। এটা খারাপ হলেও জীবন বাচানোর জন্যে আবশ্যক। কিন্তু যাদের … Read more

কমলাকান্ত বিড়ালের বক্তব্য কিভাবে বুঝতে পারল?

কমলাকান্ত বিড়ালের বক্তব্য কিভাবে বুঝতে পারল? কমলাকান্ত বিড়ালের বক্তব্যসকল দিব্যকর্ণের মাধ্যমে শুনতে পেল, যা তার জাগ্রত বিবেককে নির্দেশ করে।লোকচক্ষুর অন্তরালে অতীন্দ্রিয় শক্তির ফলে মানুষ যা বুঝতে সক্ষম হয় তাই দিব্যকর্ণ। স্বাভাবিকভাবে বিড়ালের ‘মেও’ শব্দের মাধ্যমে কোনো বক্তব্য জনসাধারণের বোধগম্য হয় না, কিন্তু কমলাকান্ত সচেতন চিত্তের অধিকারী বলে আপন অনুভবে তার বক্তব্যের যথার্থতা উপলব্ধি করে। অর্থাৎ … Read more

error: Content is protected !!