জ্ঞানহীন মানুষ পশুর সমান, ভাবসম্প্রসারণ

মূলভাব: জ্ঞান আছে বলেই মানুষকে অন্যান্য পশু থেকে পৃথক করা যায়। জ্ঞানের অনুপস্থিতিতে মানুষ ও পশুর মাঝে কোনো পার্থক্য থাকে না। সম্প্রসারিত ভাব: জ্ঞান মানুষের এক অনন্য মানবীয় গুণ। জ্ঞানই মানুষকে সৃষ্টির অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে। জ্ঞানের কারণেই মানুষ সবকিছুকে নিরীক্ষণ করতে পারে। ভালোমন্দ, ন্যায়-অন্যায় বিচারবোধের অধিকারী হতে পারে। প্রকৃত জ্ঞান বিবেকবোধের জাগরণ ঘটায়। … Read more

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ভাবসম্প্রসারণ

মূলভাব: একটি পরাধীন জাতির পক্ষে স্বাধীনতা অর্জন করা অত্যন্ত কঠিন। কিন্তু স্বাধীনতা লাভের পর সে স্বাধীনতাকে রক্ষা করা আরও বেশি কষ্টের। স্বাধীনতা অর্জিত হলেই তা চিরস্থায়ী হবে, এমনটি নয়। তাই স্বাধীনতা রক্ষায় জাতিকে থাকতে হবে সদা জাগ্রত। সম্প্রসারিত ভাব: মানুষ মাত্রই স্বাধীনভাবে বেঁচে থাকতে চায়। যুগ যুগ ধরে দেশে দেশে মানুষ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংগ্রাম … Read more

স্বাস্থ্যই সকল সুখের মূল। ভাবসম্প্রসারণ

মূলভাব: শারীরিক সুস্থতার নামই স্বাস্থ্য। আমাদের দৈনন্দিন স্বাচ্ছন্দ্য ও স্বাভাবিক কাজকর্ম নির্ভর করে শরীর সুস্থ থাকার উপর। আবার শরীরের সঙ্গে রয়েছে মনের গভীর সম্পর্ক। শরীর সুস্থ না থাকলে মনও ভালো থাকে না। সুখী হতে হলে তাই সুস্থতা একান্ত প্রয়োজন। সম্প্রসারিত ভাব: প্রকৃতপক্ষে, স্বাস্থ্য মানুষের মহামূল্যবান সম্পদ। মানুষের প্রচুর অর্থসম্পদ থাকতে পারে কিন্তু তার সুখী ও … Read more

প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। ভাবসম্প্রসারণ

মূলভাব: কেবল প্রাণের অধিকারী হওয়াই মনুষ্যত্বের লক্ষণ নয়। প্রাণের অস্তিত্বের নিরিখে বিচার করলে মানুষ সব কীটপতঙ্গ ও জীবজন্তুর সমগোত্রীয়। পক্ষান্তরে, বিচারবুদ্ধিসম্পন্ন সংবেদনশীল মনের অধিকারী হতে পারলে মানুষ ইতর প্রাণীগোত্রের সীমা ছাড়িয়ে মানুষের মর্যাদায় অভিষিক্ত হতে পারে। সম্প্রসারিত ভাব: মানুষ প্রাণিকুলের সদস্য হলেও অন্যান্য প্রাণী থেকে আলাদা। অন্যান্য প্রাণীর সঙ্গে পার্থক্যের মূলে রয়েছে মানুষের মনোজগতের বৈশিষ্ট্য। … Read more

মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। ভাবসম্প্রসারণ

মূলভাব: পৃথিবীতে মানুষের শারীরিক উপস্থিতির সময় খুবই স্বল্প। এসময়ের মাঝে কেউ যদি মহৎ অবদান রাখে তবে সে স্মরণীয় হয় মহাকালের ইতিহাসে। অন্যথায় হারিয়ে যায় কালের গর্ভে। সম্প্রসারিত ভাব: প্রকৃতির নিয়মেই মানুষ জন্মগ্রহণ করে আস্তে আস্তে বড়ো হয় এবং একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্বল্পকালব্যাপী জীবনে মানুষ যদি কেবল ব্যক্তিগত ভোগ-বিলাস ও সুখ-স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যস্ত থাকে … Read more

দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। ভাবসম্প্রসারণ

মূলভাব: শিক্ষা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শিক্ষার চেয়েও চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কোনো শিক্ষিত লোক যদি চরিত্রহীন হয়, তবে অবশ্যই তার সঙ্গ পরিহার করা উচিত। সম্প্রসারিত ভাব: বিদ্বান লোক সৎ না হলে তার সান্নিধ্য কখনোই কাম্য নয়। কুপ্রবৃত্তিগুলো তাদের নিত্যসঙ্গী। এসব মানুষ নৈতিক চরিত্রে দুর্বল। এদের স্বভাব অন্যের ক্ষতি করা। সমাজ, দেশ … Read more

চরিত্র মানবজীবনের মুকুটস্বরূপ। ভাবসম্প্রসারণ

মূলভাব: মানুষকে বিচার করা হয় তার চরিত্র দিয়ে। রাজার মাথায় মুকুট দেখে যেমন রাজাকে চেনা যায়, তেমনি মানুষের চরিত্র বিচার করে মানুষের প্রকৃতি সম্পর্কে ধারণা করা যায়। সম্প্রসারিত ভাব: চরিত্র পরশমানিকের মতো, যার ছোঁয়ায় মন্দ হতে পারে ভালো। চরিত্রশক্তিতে বলীয়ান না হলে মানুষ সহজেই হীন লালসার ফাঁদে পড়ে, অপকর্মে লিপ্ত হয়। ফলে নৈতিক অবক্ষয় দেখা … Read more

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। ভাবসম্প্রসারণ

মূলভাব: আজকের শিশুদের উপরই নির্ভর করছে আগামী দিনের দেশ ও জাতির সম্ভাবনা। প্রতিটি শিশুর অন্তরেই অনন্ত সম্ভাবনায় অন্তর্নিহিত রয়েছে জাতীয় নেতৃত্ব। তাই শিশুর যথোপযুক্ত বিকাশের উপর নির্ভর করে জাতির ভবিষ্যৎ। সম্প্রসারিত ভাব: আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার। এ শিশুই একদিন বড়ো হয়ে জাতীয় জীবনের বৃহত্তর দায়িত্ব পালন করবে। আজকের শিশুই আগামী দিনে জাতির ভার বহন … Read more

error: Content is protected !!