সেলসিয়াস স্কেল কাকে বলে?
যে স্কেলে বরফ বিন্দুকে 0° এবং স্টিম বিন্দুকে 100° ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়েছে, সেই স্কেলকে সেলসিয়াস স্কেল বলে। এর এক এক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস (1°C) বলা হয়।
যে স্কেলে বরফ বিন্দুকে 0° এবং স্টিম বিন্দুকে 100° ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়েছে, সেই স্কেলকে সেলসিয়াস স্কেল বলে। এর এক এক ভাগকে এক ডিগ্রি সেলসিয়াস (1°C) বলা হয়।
ঊর্ধ্ব স্থির বিন্দু ও নিম্ন স্থির বিন্দুর মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে মৌলিক ব্যবধান বলে। এই ব্যবধানকে সুবিধাজনক কতগুলো সমান ভাগে বিভক্ত করে এক একটি ভাগকে উষ্ণতাজ্ঞাপক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। একে বলা হয় তাপমাত্রার স্কেল।
পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273.16 কেলভিন এবং ঐ তাপমাত্রার 1/273.16 কে এক কেলভিন ধরে তাপমাত্রার যে স্কেল গণনা করা হয় তাকে তাপ গতীয় স্কেল বলে।
কেলভিন তাপমাত্রা বা তাপমাত্রা পরিবর্তনের এস.আই একক হচ্ছে কেলভিন। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 কে 1K বা এক কেলভিন বলা হয়।
একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে তাকে ঐ পদার্থের ত্রৈধবিন্দু বলে।
পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273.16 কেলভিন এবং ঐ তাপমাত্রার 1/273.16 কে এক কেলভিন ধরে এবং আরো কতগুলো সহজলব্ধ স্থির বিন্দু নির্ধারণ করে আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থা তাপমাত্রা পরিমাপের যে ব্যবহারিক স্কেল অনুমোদন করেছেন তাকে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল বলে।
যে সকল হাইড্রক্সিযৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন (OH–) প্রদান করে তাদেরকে ক্ষারক বলে। যেমন- NaOH, Ca(OH)2, NH4OH ইত্যাদি।NaOH → Na+ + OH–Ca(OH)2 → Ca2+ + 2OH–NH4OH → NH4+ + OH– আরহেনিয়াস মতবাদের প্রধান ত্রুটি হলো এটি পানির অনুপস্থিতিতে এসিড-ক্ষারকের ধর্মকে ব্যাখ্যা করতে পারে না। এ মতবাদ অনুসারে প্রশমন বিক্রিয়া হলো এসিড থেকে উৎপন্ন H+ এবং ক্ষার থেকে উৎপন্ন OH– আয়নের সংযোগে পানি গঠন।
কোনো পরিবাহকের যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে।