ডিসি প্রবাহ কাকে বলে?
যখন সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, সেই প্রবাহকে ডিসি প্রবাহ বলে।
যখন সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, সেই প্রবাহকে ডিসি প্রবাহ বলে।
যে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় সেই তড়িৎ প্রবাহকে এসি প্রবাহ বলে।
যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় এবং বিভিন্ন বস্তুর তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায় তাকে থার্মোমিটার বলে।
যে সকল পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে উষ্ণতামিতি পদার্থ বলে।
উষ্ণতার পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ ও সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা যায় তাকে উষ্ণতামিতি ধর্ম বলে।
দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আর. এইচ. ফাওলার এই সূত্রটিকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র নামে অভিহিত করেন।
থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপের জন্য একে দাগাঙ্কিত করতে হয়। এই দাগাঙ্কনের জন্য দুটি বিশেষ বিন্দু নির্দিষ্ট করা হয় যাদের সহজে পুনরায় উৎপন্ন করা যায়। এদের স্থির বিন্দু বলা হয়। এর একটিকে নিম্নস্থির বিন্দু আর অপরটিকে ঊর্ধ্ব স্থির বিন্দু বলে।
যে স্কেলে বরফ বিন্দুকে 32° এবং স্টিম বিন্দুকে 212° ধরে মধ্যবর্তী মৌলিক ব্যবধানকে 180 ভাগে ভাগ করা হয় সেই স্কেলকে ফারেনহাইট স্কেল বলে। এর এক এক ভাগকে এক ডিগ্রি ফারেনহাইট (1°F) বলা হয়।