লেঞ্জের সূত্র
যেকোনো তাড়িতচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যেন, যে কারণ বা পরিবর্তনের ফলে প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ সর্বদা সেই কারণকে বা পরিবর্তনকে বাধা দেয়।
যেকোনো তাড়িতচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যেন, যে কারণ বা পরিবর্তনের ফলে প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ সর্বদা সেই কারণকে বা পরিবর্তনকে বাধা দেয়।
কোনো বন্ধ বর্তনীতে তড়িৎ চৌম্বক আবেশ সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িৎচ্চালক প্রবাহকে আবিষ্ট তড়িৎপ্রবাহ বলে।
পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স তথা ক্ষেত্র দ্বারা বন্ধ কুণ্ডলীতে তড়িচ্চালক বল তথা তড়িৎ প্রবাহের উৎপত্তির ঘটনাকে তড়িচুম্বকীয় আবেশ বলে।
কোনো মাধ্যমের পরম প্রবেশ্যতা ও শূন্য মাধ্যমের পরম প্রবেশ্যতার অনুপাতকে আপেক্ষিক প্রবেশ্যতা বলে।
কোনো বিন্দুর চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বলে।
যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর দুই প্রান্তের বা যে কোনো অংশের বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে।
আলোক রশ্মি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবার সময় সম্ভাব্য সকল পথের মধ্যে সেই পথ অনুসরণ করে যে পথে সময় সব থেকে কম লাগে।