পরিমাপের ত্রুটি কী?
কোনো ভৌত রাশির পরিমাপের সময় পরিমাপ্য মানের অনিশ্চয়তা তথা প্রকৃত মান ও প্রাপ্ত মানের পার্থক্যকে পরিমাপের ত্রুটি বলে।
কোনো ভৌত রাশির পরিমাপের সময় পরিমাপ্য মানের অনিশ্চয়তা তথা প্রকৃত মান ও প্রাপ্ত মানের পার্থক্যকে পরিমাপের ত্রুটি বলে।
কোনো গোলীয় পৃষ্ঠ যে বৃহৎ গোলকের অংশবিশেষ তার ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলে।
একটি ভেক্টরের অঘূর্ণনশীল হওয়ার শর্ত হলো এর কার্ল শূন্য হওয়া :অর্থাৎ ∇̅×A̅=0̅.
ভৌতজগতের অন্তর্গত বিজ্ঞানকে ভৌতবিজ্ঞান বলে।
যে পদ্ধতিতে দৈর্ঘ্যর একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড ধরা হয় তাকে ডেসিমেল সিস্টেম বলে।
যে সমীকরণ মৌলিক একক এবং লব্ধ এককের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে মাত্রা সমীকরণ বলে।
পরীক্ষাকালে কোনো কোনো ত্রুটির ফলে পরীক্ষাধীন রাশির মান সর্বদাই নিয়মিতভাবে রাশিটির প্রকৃত মান অপেক্ষা কম বা বেশি হতে পারে, একে নিয়মিত বা পুনাবৃত্তিক ত্রুটি বলে।
পর্যবেক্ষকের পর্যবেক্ষণের ভুল এবং সঠিক মূল্যায়নের অভাবে সে ত্রুটি পরিলক্ষিত হয় তাকে পর্যবেক্ষণের ত্রুটি বা ব্যক্তিগত ত্রুটি বলে।