ভার্নিয়ার ধ্রুবক কী?

মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট, তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। যেমন, ভার্নিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের 9 ক্ষুদ্রতম ভাগের সমান হলে ভার্নিয়ার প্রতিটি ভাগের দৈর্ঘ্য = 0.9 মিমি এবং এক্ষেত্রে ভার্নিয়ার … Read more

পিছট ত্রুটি কী?

নাট স্ক্রু নীতির ওপর ভিত্তি করে যেসকল যন্ত্র তৈরি সেসব যন্ত্র পুরনো হয়ে গেলে স্ক্রুকে উভয় দিকে ঘুরালে সমান সরণ হয় না। তখন পরিমাপে যে ত্রুটি দেখা দেয় তাকে পিছট ত্রুটি বলে।

লম্বন ত্রুটি কাকে বলে?

স্কেলের সাহায্যে কোনো কিছুর পাঠ নেওয়ার সময় চোখ সঠিক অবস্থানে না থেকে তদপেক্ষা আগে পরে বা উপরে নিচে থাকলে পরিমাপে যে ত্রুটি ঘটে তাকে লম্বন ত্রুটি বলে।

স্ফেরোমিটার কাকে বলে?

কোনো পাতলা কাঁচ ফলকের পুরুত্ব অথবা কোনো বক্রতলের বক্রতার ব্যাসার্ধ পরিমাপের জন্য স্ক্রুগজের কার্যনীতির অনুরূপ যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্ফেরোমিটার বলে।

error: Content is protected !!