স্ফেরোমিটারের লঘিষ্ঠগুণক কি?
স্ফেরোমিটারের লঘিষ্ঠগুণক হলো পিচ ও বৃত্তাকার স্কেলের অনুপাত।
স্ফেরোমিটারের লঘিষ্ঠগুণক হলো পিচ ও বৃত্তাকার স্কেলের অনুপাত।
যে তাপমাত্রায় বায়ুমণ্ডলের কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সে তাপমাত্রা হলো শিশিরাঙ্ক।
গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য নিম্নরূপ- নং গ্যাস বাষ্প ১ গ্যাস স্বাভাবিক অবস্থায় কক্ষ তাপমাত্রায় গ্যাসরূপে থাকে। বাষ্প স্বাভাবিক অবস্থায় কক্ষ তাপমাত্রায় তরল ২ গ্যাস এমন একটি পদার্থ যা এর সংকট তাপমাত্রার উপরে কিন্তু সংকট তাপমাত্রার নিচে অবস্থান করে। বাষ্প এমন একটি পদার্থ যা এর স্ফুটনাংকের উপরে অবস্থান করে।
কোনো সময় কোনো স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ঐ স্থানের পরম আর্দ্রতা বলে। পরম আর্দ্রতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্পের ভরও বৃদ্ধি পায়। এতে ঐ স্থানে অণুর সংখ্যা বৃদ্ধি পায়। অণুর সংখ্যা বৃদ্ধি পেলে এদের ছুটাছুটির পরিমাণও বৃদ্ধি পায়। ফলে অণুর গড় বর্গবেগও বৃদ্ধি পায়। অর্থাৎ পরম আর্দ্রতা বৃদ্ধির সাথে গ্যাসীয় অণুর গড় … Read more
ফুঁ দিয়ে একটি বেলুন ফুলানোর সময় দেখা যায় যে, এটির আয়তনের সম্প্রসারণ ঘটে। অর্থাৎ স্বাভাবিক অবস্থার আয়তনের চেয়ে বেশি। ফুঁ দেওয়ার অর্থ হল বাইরে থেকে শক্তির সরবরাহ করা যার ফলে অণুগুলো এই শক্তিকে কাজে লাগিয়ে তাদের গতিশক্তি বৃদ্ধি করে। ফলে অণুগুলোর ছুটাছুটি বৃদ্ধি পায় এবং তারা অনবরত বেলুনের দেওয়ালে চাপ প্রয়োগ করতে থাকে। অন্যপ্রান্ত থেকে … Read more
ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে আমরা বুঝি- ১) বায়ুর তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের ঐ বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 60 ভাগ জলীয় বাষ্প বায়ুতে আছে। ২) বায়ুর তাপমাত্রা ঐ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 60 ভাগ অর্থাৎ 60/100 অংশ। ৩) ঐ বায়ুর শিশিরাঙ্কে সম্পৃক্ত … Read more
তাপীয় সাম্যে অবস্থিত কোনো গতীয় সংস্থার ক্ষেত্রে মোট শক্তি সবগুলো স্বাধীনতার মাত্রা বরাবর সমভাবে বিভাজিত বা বণ্টিত হয়। পরম তাপমাত্রা T এবং বোল্টজম্যান ধ্রুবক k হলে, প্রত্যেকে স্বাধীনতার মাত্রা পিছু শক্তির পরিমাণ 1/2kT. ব্যাখ্যাঃ গ্যাসের গতিতত্ত্ব অনুসারে তাপীয় সাম্যাবস্থায় প্রতিটি অণুর ক্ষেত্রে তিনটি অক্ষ X, Y ও Z বরাবর উপাংশ গতিবেগের গড় বর্গমান যথাক্রমে ū2, ̄v2 ও ̄w2 অভিন্ন।
চলন্ত মোটর গাড়ির টায়ারের মধ্যে বায়ুর চাপ বাড়ে। কারণ চলন্ত গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ হয়। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। তাপ বৃদ্ধি পাওয়ার দরুন চাপও বৃদ্ধি পায়, ফলে বায়ুস্থ অণুসমূহের ছুটাছুটি বৃদ্ধি পায়। তাই টায়ারের দেয়ালের উপর চাপও বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় যে, চলন্ত মোটর টায়ারের মধ্যে বায়ুর চাপ বৃদ্ধি পায়।