পদার্থবিজ্ঞান
চলন্ত ট্রেন নামার চেষ্টা করলে তুমি কেন সামনের দিকে আছাড় খেয়ে পড়?
গতি জড়তার কারণে চলন্ত ট্রেন নামার চেষ্টা করলে আমি সামনের দিকে আছাড় খেয়ে পড়বো। চলন্ত ট্রেনে থাকা অবস্থায় আমার শরীরের পুরোটাই গতিশীল থাকে। কিন্তু যখন আমি চলন্ত ট্রেন থেকে নামার জন্য মাটিতে পা দিই, তখন আমার শরীরের নিচের অংশ স্থির হয়ে যায়। কিন্তু গতি জড়তার কারণে শরীরের ওপরের অংশ তখনো সামনের দিকে গতিশীল থাকে। এ … Read more
যোজন ইলেকট্রন কাকে বলে?
পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে অবস্থিত ইলেকট্রনগুলোকে যোজন ইলেকট্রন বলে।
বর্তনীর রোধ 2 ওহম বলতে কি বোঝায়?
কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 2 ভোল্ট এবং এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হলে ঐ পরিবাহীর রোধকে 2 ওহম বলে।
লেন্সের ক্ষমতার একক কী?
লেন্সের ক্ষমতা কি? লেন্সের ক্ষমতা হল একটি লেন্সের অভিসারী বা অপসারী শক্তির পরিমাপ। এটি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বিপরীত হিসাবে সংজ্ঞায়িত করা হয়। একটি লেন্সের ক্ষমতা যত বেশি হবে, লেন্স তত বেশি পাতলা হবে এবং এটি আলোকে তত বেশি কেন্দ্রীভূত করবে। লেন্সের ক্ষমতা সূত্র দ্বারা গণনা করা যেতে পারে: P = 1/f যেখানে: P হল লেন্সের … Read more
উপযোজন ক্ষমতা কাকে বলে?
যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দুরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে চোখের উপযোজন ক্ষমতা বলে। উপযোজন ক্ষমতা হল চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করার ক্ষমতা। এটি চোখের লেন্সের ভঙ্গুরতা পরিবর্তন করে করা হয়। চোখের লেন্স একটি স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি যা স্থিতিস্থাপক। চোখের পেশীগুলি লেন্সকে আকারে পরিবর্তন করতে পারে, যার ফলে এর ফোকাস দৈর্ঘ্য … Read more
বায়ুমন্ডলের অবস্থা কেমন হলে এর তাপমাত্রা ও শিশিরাঙ্ক সমান হয়?
সাধারণত বায়ুতে সব সময়ই কিছু জলীয় বাষ্প থাকে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সীমাবদ্ধ। তাপমাত্রা কমতে থাকলে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প দ্বারা বায়ু সংম্পৃক্ত হতে থাকে। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, সে তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। যদি বায়ুমন্ডলে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ুমন্ডল সম্পৃক্ত থাকে, তাহলে বায়ুমন্ডলের তাপমাত্রা ও শিশিরাঙ্ক একই হবে। … Read more
আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন?
রাতে ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠাণ্ডা হয়। বায়ুমন্ডলের জলীয় বাষ্প দিনের তাপমাত্রায় অসংম্পৃক্ত থাকে। রাতের বেলায় ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ু ঠাণ্ডা হলে নিম্ন তাপমাত্রায় সেই বায়ু জলীয় বাষ্প দ্বারা সংম্পৃক্ত হয় ও জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির জমে। কিন্তু আকাশে যদি মেঘ থাকে, তাহলে ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করতে পারে না। কারণ মেঘ তাপরোধী পদার্থ। তাপ সঞ্চালন … Read more