দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য কি?

দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য নিম্নরূপ – নং দূরত্ব সরণ  ১ যেকোনো দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে।  ২ দূরত্ব স্কেলার রাশি।  সরণ ভেক্টর রাশি।  ৩ দূরত্ব পরিবর্তন হয় শুধু মান দ্বারা। সরণ পরিবর্তন হয় মান ও দিক উভয়ের পরিবর্তন দ্বারা।

প্রযুক্ত বল ভরবেগের সমানুপাতিক বলতে কি বুঝ?

নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুযায়ী, বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। সুতরাং প্রযুক্ত বল ভরবেগের পরবর্তনের সমানুপাতিক বলতে বোঝায় বেশি মানের একটি বল একটি ভরের উপর নির্দিষ্ট সময় ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন বেশি হবে এবং কম মানের একটি বল ঐ ভরের উপর ঐ সময় ধরেই ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কম হবে।

ECG এর ব্যবহার

সাধারণত কোনো রোগের বাহ্যিক লক্ষণ যেমন – বুকের ধরফড়ানি, অনিয়মিত ও দ্রুত হৃৎস্পন্দন, বুকে ব্যথা ইত্যাদির কারণ নির্ণয় করার জন্য ইসিজি ব্যবহার করা হয়। এছাড়াও নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে যেমন – অপারেশনের পূর্বে ইসিজির সাহায্যে নেয়া হয়। এছাড়াও হৃৎপিণ্ডের অস্বাভাবিক কম্পন নির্ণয়ের জন্য, সম্প্রসারিত হৃৎপিণ্ড নির্ণয়ের জন্য ইসিজি ব্যবহার করা হয়।

একটি কাগজকে একটি নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দিলে নিচে পড়তে যতটুুকু সময় লাগে, কাগজটি দলামোচা করে ঐ একই উচ্চতা হতে ফেললে কম সময় লাগে কেন?

নির্দিষ্ট উচ্চতা থেকে একটি কাগজকে ছেড়ে দিলে, কাগজের তলের প্রতিক্ষেত্রে প্রযুক্ত বাতাসের বাধার পরিমাণ বেশি হয়, তাই কাগজটি পড়তে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। কিন্তু কাগজটিকে দলামোচা করে ফেললে, কাগজটির তলের ক্ষেত্রফল পূর্বের তুলনায় কমে যায়। ফলে, বাতাসের বাধা কম অনুভূত হয়। তাই, তখন কাগজটির পড়তে তুলনামূলকভাবে কম সময় লাগে।

পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? পরম শূন্যের অসম্ভাব্যতা | পরম শূন্য ও পদার্থ

পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? >যে নিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয় অর্থাৎ যার নিচে আর কোনো তাপমাত্রা থাকে না তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। >-২৭৩° কেলভিন বা ০° সেন্টিগ্রেড তাপমাত্রা কে পরমশূন্য তাপমাত্রা বলে।এই তাপমাত্রায় সকল গ্যাসের আয়য়তন তাত্বিকভাবে শুন্য ধরা হয়। >পরম শূন্য (Absolute Zero), হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন … Read more

স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01 mm বলতে কি বুঝ?

স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01 mm বলতে বুঝায় এর বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি 0.01 mm সরে আসে। যদি এই যন্ত্রের বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা 100 হয়, তবে পিচ হবে 1 mm.

বৃত্তাপথে কোন বস্তু সমবেগে চলতে পারে কিনা?

বৃত্তাকার পথে কোনো বস্তু সমদ্রুতিতে ঘুরলেও এটি সমবেগ নয়। কারণ সমবেগের ক্ষেত্রে বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে। কিন্তু বৃত্তপথে ঘূণনরত বস্তু প্রতিনিয়ত এর দিক পরিবর্তন করে। তাই এর গতি বড় জোর সমদ্রুতিতে হতে পারে, কিন্তু সমবেগ নয়।

খুব বেশি মসৃণ তলে হাঁটতে অসুবিধা হয় কেন?

আমরা যখন হাঁটি তখন আমাদের পায়ের বা জুতার নিচেরকার অমসৃণ তল ভূমির সংস্পশে আসে। ভূমি অমসৃণ হলে জুতার তলার খাঁজসমূহ ভূমির খাঁজসমূহের সাথে আটকে যায়। তখন আমরা ভূমির ওপর তীর্যকভাবে ক্রিয়াবল প্রয়োগ করলে সামনের দিকে প্রতিক্রিয়া বল পাই, যার দরুণ আমরা সামনে এগিয়ে যাই। কিন্তু ভূমির তল খুব বেশি মসৃণ হলে জুতার তলার খাঁজসমূহ কোথাও … Read more

error: Content is protected !!