স্থির অবস্থান থেকে নিচে পড়ার সময় বস্তুর ওজন বাড়ে না কমে?

বস্তুর ওজন = বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ। বস্তুর ভর একটি ধ্রুব রাশি। সুতরাং অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হলে ওজনের পরিবর্তন হয়। অভিকর্ষজ ত্বরণ বাড়লে ওজন বাড়ে, অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়। ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়। আবার, উপর থেকে ভূ-পৃষ্ঠের দিকে আসতে থাকলে অভিকর্ষজ ত্বরণ বৃদ্ধি পায়, ফলে স্থির অবস্থার চেয়ে নিচে পড়ার সময় … Read more

গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয় এটি কি সম্ভব?

সম্ভব। যেমন- একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ বিন্দুতে এর বেগ তথা গতি শূন্য হয় কিন্তু বস্তুটির উপর তখনো অভিকর্ষজ ত্বরণ নিচের দিক বরাবর ক্রিয়া করে। সরলদোলকের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে গতি শূন্য হলেও ত্বরণ থাকে। অতএব, গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এটি সম্ভব।

প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে কি বোঝ?

নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুযায়ী, বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। সুতরাং প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে বোঝায় বেশি মানের একটি বল একটি ভরের উপর নির্দিষ্ট সময় ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন বেশি হবে এবং কম মানের একটি বল ঐ ভরের উপর ঐ সময় ধরেই ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কম হবে।

পুরোপুরি ঘর্ষণহীন একটা পৃষ্ঠে একটি পাথরকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিজের দিকে আনার চেষ্টা করলে কি হবে?

ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির বিপরীত দিকে ক্রিয়াশীল। ঘর্ষণের জন্য বস্তুর উপর প্রযুক্ত বলের কিছুটা অংশ অপচয় হয়। ঘর্ষণহীন তলে একটি পাথরকে দড়ি দিয়ে বেঁধে নিজের দিকে টেনে আনার চেষ্টা করলে প্রযুক্ত বল সম্পূর্ণরূপে ক্রিয়াশীল হবে। ফলে, পূর্বাপেক্ষা বস্তুটিকে টেনে আনা সহজতর হবে। কিন্তু পুরোপুরি ঘর্ষণহীন হলে টানজনিত কৃতকাজের সম্পূর্ণ অংশ গতিশক্তিতে পরিণত হবে এবং … Read more

error: Content is protected !!