ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয়?

ভর হলো কোনো একটি বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য। কোনো বস্তুর মোট পরিমাণকে তার ভর বলা হয়। এটি স্থান, কাল নিরপেক্ষ। অপরদিকে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাই হলো বস্তুর ওজন।  কোনো বস্তুর ভর m এবং অভিকর্ষের ত্বরণ g হলে ঐ স্থানে বস্তুটির ওজন W = mg। কোনো নির্দিষ্ট বস্তুর জন্য তার … Read more

প্রযুক্তি ভালো কিংবা খারাপ হতে পারে কিন্তু জ্ঞান কখনো খারাপ হতে পারে না, পদার্থবিজ্ঞানের আবিষ্কারের আলোকে ব্যাখ্যা কর।

শত শত বছর ধরে বিজ্ঞানীরা তাদের চারপাশ থেকে যে জ্ঞান আহরণ করেন তারই বহিঃপ্রকাশ বিভিন্ন প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে যেমন জীবনকে সহজ ও অর্থপূর্ণ করে তোলা যায়, তেমনই ভয়ংকর কিছু প্রযু্ক্তি ব্যবহার করে শুধু নিজের জীবন নয় পুরো পৃথিবীর অস্তিত্ব বিপন্ন করে তোলা সম্ভব। কোনো একটি বিশেষ জ্ঞানকে ভালো এবং খারাপ দুইভাবে ব্যবহার করা … Read more

বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ কেমন হয়?

বৃত্তাকার পথে গতিশীল বস্তুর বেগের দিক সর্বদা পরিবর্তিত হয়। তাই সমদ্রুতিতে বৃত্তপথে ঘূর্ণনশীল বস্তুরও সর্বদা ত্বরণ থাকে। এই ত্বরণ বৃত্তের কেন্দ্র বরাবর ক্রিয়া করে বিধায় একে কেন্দ্রমুখী ত্বরণ বলে।  আবার, বৃত্তপথে অসম দ্রুতিতে চলমান বস্তুর বেগের মানও পরিবর্তিত হতে পারে যাকে কৌণিক ত্বরণ বলে। একক সময়ে বৃত্তপথে ঘূর্ণনশীল কণার কৌণিক বেগের পরিবর্তনের হারই কৌণিক ত্বরণ। … Read more

পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ?

সময়ের সাথে বেগের পরিবর্তনের হার একই থাকলে অর্থাৎ সময়ের সাথে ত্বরণের পরিবর্তন না হলে তাকে সুষম ত্বরণ বলে। অল্প উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় না। প্রতি সেকেন্ডে অভিকর্ষ বলের প্রভাবে বেগ বৃদ্ধির হার 9.8 ms-2। অর্থাৎ 1 sec পরপর বেগের মান 9.8 ms-2 করে বৃদ্ধি পায়। তাই অভিকর্ষজ ত্বরণ একটি সুষম ত্বরণের উদাহরণ।

সরল দোলকের গতি স্পন্দন গতি কেন?

পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। সরল দোলকের গতির ক্ষেত্রে দোলকের বব পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে চলে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। তাই সকল দোলকের গতি স্পন্দন গতি।

বৃত্তাকার পথে একপাক ঘুরলে সরণ কত হবে?

বৃত্তাকার পথে এক পাক ঘুরলে সরণ হবে শূন্য। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনই হলো বস্তুটির সরণ। কোনো বস্তুর সরণ পথের উপর নির্ভর করে না, বরং এটি বস্তুর আদি ও শেষ অবস্থানের উপর নির্ভর করে। বৃত্তাকার পথে একপাক ঘুরে আসলে বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না তাই এক্ষেত্রে সরণ শূন্য হয়।

কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?

দ্রুতি একটি স্কেলার রাশি কিন্তু বেগ একটি ভেক্টর রাশি। দ্রুতি হলো যেকোনো দিকে একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব আর বেগ হলো নির্দিষ্ট দিকে বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দ্রুতি ও বেগ পরিমাপের ক্ষেত্রে পার্থক্য শুধু দিকের। কোনো রাশির এককের উপর দিকের কোনো প্রভাব নেই। তাই দ্রুতি ও বেগের একক অভিন্ন হলেও রাশি দুটি ভিন্ন।

ঘূর্ণনরত ঘড়ির কাঁটার ত্বরণ থাকে কি?

বেগের মানের পরিবর্তন অথবা দিকের পরিবর্তন অথবা উভয়ের পরিবর্তনের ফলে ত্বরণ সৃষ্টি হয়। বৃত্তাকার পথে ঘূর্ণনরত ঘড়ির কাঁটার বেগের মান সুষম থাকলেও দিক প্রতিনিয়তই পরিবর্তনশীল। তাই বলা যায়, ঘূর্ণনরত ঘড়ির কাঁটার ত্বরণ থাকে।

error: Content is protected !!