মুনাফিকের লক্ষণ কি?

যে চিহ্নসমূহের মাধ্যমে একজন মুনাফিক চেনা যায় তাই মুনাফিকের লক্ষণ। মুনাফিকরা ইসলামের মারাত্মক শত্রু। মুনাফিক হচ্ছে তারাই যারা সর্বদা মিথ্যা কথা বলে, তাদের নিকট কোনো আমানত রাখলে তা খেয়ানত করে এবং তারা যে ওয়াদা করে তা ভঙ্গ করে। এগুলোই হলো একজন মুনাফিকের লক্ষণ। এগুলো যাদের মধ্যে রয়েছে তারাই মুনাফিক।

আল-কুরআন কি? বৈশিষ্ট্য, গুরুত্ব ও উপকারিতা

আল-কুরআন হলো ইসলাম ধর্মের সর্বোচ্চ ও পবিত্র ধর্মগ্রন্থ। এটি মহান আল্লাহর বাণী, যা হযরত মুহাম্মদ (সাঃ)-এর মাধ্যমে ধীরে ধীরে মানবজাতির কল্যাণে প্রেরিত হয়েছে। কুরআন শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি জীবন পরিচালনার একটি সম্পূর্ণ নির্দেশিকা। কুরআনে আল্লাহর একত্ব, নবুওত, কিয়ামত, জান্নাত-জাহান্নাম, নৈতিকতা, সমাজ ব্যবস্থা, আইন-কানুনসহ জীবনের সকল দিকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি … Read more

আদিয়াত কি? সূরার মূল বিষয়বস্তু, শানে নুযূল ও গুরুত্ব

আদিয়াত আরবি শব্দ যার বাংলা অর্থ হল অভিযানকারী। এই সূরাটি কুরআনের ১০০তম সূরা এবং এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। মোট ১১টি আয়াতের এই সূরাটি মূলত জিহাদ ও মুমিনদের ত্যাগস্বভাবকে তুলে ধরে। সূরার মূল বিষয়বস্তু সূরার শানে নুযূল এই সূরাটি মুসলমানদের ওপর হামলাকারী মুশরিকদের বিরুদ্ধে জিহাদে জয়লাভের পর অবতীর্ণ হয়। এটি মুসলমানদেরকে উৎসাহিত করেছিল এবং তাদের বিশ্বাসকে … Read more

মাখরাজ কী?

মাখরাজ শব্দটি আরবি শব্দ। এর অর্থ হলো উচ্চারণের স্থান। কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে মাখরাজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কুরআনের প্রতিটি হরফকে তার নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ করতে হবে। এই স্থানকেই মাখরাজ বলা হয়। আরবি হরফসমূহ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সে স্থানকে মাখরাজ বলে।

কুফর কাকে বলে?

ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটি অবিশ্বাস করাকে কুফর বলে। কুফর শব্দের শাব্দিক অর্থ হলো অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন রাখা কিংবা ঢেকে রাখা। যেমন- আল্লাহকে অবিশ্বাস করা কিংবা ইমানের মৌলিক অন্যান্য বিশ্বাসকে অস্বীকার করা। ইসলামের মৌলিক ইবাদতসমূহকে অস্বীকার করাও কুফরের অন্তর্ভূক্ত। আবার কেউ যদি হালালকে হরাম কিংবা হারামকে হালাল হিসেবে গ্রহণ করে, তবে তাও কুফর।

ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন?

ইসলাম হলো আল্লাহ তায়ালার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান। এটি মানবজাতির জন্য আল্লাহ তায়ালার একটি বিশেষ নিয়ামত। এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া আছে। সূরা আল-মায়িদা, আয়ত ৩ এ আল্লাহ তায়ালা বলেন,“আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণাঙ্গ করলাম; আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে … Read more

ইসলাম কাকে বলে?

ইসলাম আরবি শব্দ। আভিধানিক অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহারিক অর্থে আল্লাহ তায়ালা ও রাসুল (স.)-এর আনুগত্য করাকে ইসলাম বলে। শরিয়তের পরিভাষায়, আল্লাহ তায়ালার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে করে তাঁর নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তাঁর যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তাঁর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ … Read more

error: Content is protected !!