ঈমান কাকে বলে? কত প্রকার ও কি কি?

ঈমান কাকে বলে? ইসলামি শরিয়তের পরিভাষায়, ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে।ঈমান অর্থ বিশ্বাস। ইসলামি শরীয়তের সকল বিষয়গুলো মনেপ্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও মনে চলা বা কাজে প্রকাশ করার নাম ঈমান।এক আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, তার প্রেরিত কিতাবসমূহ, নবী রাসুলগণ, ফেরেশতাগণ, মৃত্যু, কিয়ামত … Read more

নাস্তিক কাকে বলে?

যে ব্যক্তি সৃষ্টি কর্তার অস্তিত্বে বিশ্বাস করে না, তাকেই নাস্তিক বলে। তিনি সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করেন এবং প্রাকৃতিক উপায়ে সবকিছুর ব্যাখ্যা দেন। সাধারণভাবে নাস্তিকদের ধর্মহীন বলে বিবেচনা করা যায়। অর্থাৎ তারা কোনো ধর্মকেই বিশ্বাস করেন না। সকল নাস্তিকদের মধ্যে মিল হলো তারা সবাই সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করেন।

আল-আসমাউল হুসনা কাকে বলে?

আল-আসমাউল হুসনা বলতে আল্লাহ তায়ালার গুণবাচক নামসমূহকে বোঝায়। আরবি ভাষার ‘আল-আসমা’ শব্দটি ‘ইসম’ শব্দের বহুবচন। ‘ইসম’ শব্দের অর্থ নাম। আর হুসনা শব্দটি ‘হুসনুন’ শব্দের বহুবচন। ‘হুসনুন’ অর্থ সুন্দর। সুতরাং আল-আসমাউল শব্দের অর্থ সুন্দর নামসমূহ। আল্লাহ তায়ালা একাধারে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়াবান, ক্ষমাশীল, শাস্তিদাতা ও পরাক্রমশালী। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তার আরও অনেক গুণবাচক নাম … Read more

বিদায় হজ কাকে বলে?

হজ্জ্বের জন্য যাত্রা মুহাম্মদ (সাঃ) ১০ বছর যাবৎ মদীনায় বাস করেন এবং এই সময়ের মধ্যে তিনি একবারও পূর্ণাঙ্গ হজ্জ্ব পালন করেননি। যদিও এর পূর্বে তিনি দুইবার উমরাহ পালন করেছিলেন। এরপর কুরআনের নিম্নোক্ত আয়াত: এবং মানুষের মধ্যে হজ্বের জন্যে ঘোষণা প্রচার কর। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত … Read more

আখলাকে যামিমাহ্ কাকে বলে?

যে সকল আচরণ বা কাজ মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে তোলে, সেগুলোকে আখলাকে যামিমাহ্ বলে। আখলাকে যামিমাহ্ অর্থ মন্দ আচরণ বা অসদাচরণ। হিংসা, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, ইভটিজিং, ছিনতাই প্রভৃতি আখলাকে যামিমাহ্ বা নিন্দনীয় আচরণ। এগুলো মানুষের ব্যক্তি ও সমাজ জীবনকে কলুষিত করে। এ ধরনের চরিত্রকে আখলাকে যামিমাহ্ বলে।

ধর্মীয় পরিবেশ কাকে বলে?

ধর্মীয় পরিবেশ বলতে সাধারণত এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে ধর্ম মানুষের জীবন ও সমাজের উপর গভীর প্রভাব ফেলে। এটি একটি সমাজের সামগ্রিক মূল্যবোধ, আচার-আচরণ, নীতি-নিয়ম, উৎসব, এবং দৈনন্দিন জীবনযাপনে প্রভাব বিস্তার করে। ধর্মীয় বিশ্বাস, চর্চা, অনুভূতি, দ্বন্দ্ব, অনুশাসন ও আচার-আচরণ থেকে কোন সমাজের অভ্যন্তরে যে, পারিপার্শ্বিকতার সৃষ্টি হয়, তাকে ধর্মীয় পরিবেশ বলে। ধর্মীয় পরিবেশ বলতে … Read more

error: Content is protected !!