বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?

শীতকালে তাপমাত্রা বর্ষাকাল অপেক্ষা কম হওয়া সত্ত্বেও বাষ্পায়ন দ্রুত হয় বলে তাড়াতাড়ি কাপড় শুকায়। বাষ্পায়ন নির্ভর করে আপেক্ষিক আর্দ্রতার উপর। বর্ষাকালে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। এ কারণে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে ভেজা কাপড়া থেকে বাষ্পায়ন দ্রুত হয়। ফলে কাপড় তাড়াতাড়ি শুকায়।

একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে?

আদিযুগে পরিবারের সদস্যরা সক্ষমতা ও সুবিধা অনুযায়ী পরিবারের কাজগুলো করতেন। এভাবেই মানুষের মাঝে শ্রম বিভাজনের সুবিধা তৈরি হয়েছিল। সমাজ গঠনে এই শ্রম বিভাজন ভূমিকা রেখেছিল। দিনে দিনে পরিবারের আকার ও সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করল। মানুষ ফসলের পরিচর্যা করে ফলন বৃদ্ধি করতে শিখল। ফসল বেশিদিন সংরক্ষণ করে রাখার বিভিন্ন উপায় সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন … Read more

দাবানল কাকে বলে?

দাবানল হলো বনভূমিতে সংঘটিত একটি অনিয়ন্ত্রিত আগুন। যা একের পর এক গাছ পুড়ে বনকে মুহূর্তেই পড়ে ছারখার করতে থাকে। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে তেমনি মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণেও ঘটতে পারে। প্রচণ্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চল অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়। একে দাবানল বলে। এর ফলেও বৃক্ষসম্পদ নষ্ট হয়। নষ্ট হয় জীববৈচিত্র্য।

কাম্য জনসংখ্যা কাকে বলে? কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য

কাম্য জনসংখ্যা কাকে বলে? কোনো একটি দেশের যে পরিমাণ জনসংখ্যা থাকলে দেশের জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে। কাম্য জনসংখ্যা দ্বারা এমন একটি জনসমষ্টিকে বুঝায় যা দেশের সব প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে সর্বাধিক উৎপাদন করতে পারে। যে পরিমাণ নির্দিষ্ট জনসংখ্যায় কোনো দেশের সম্পদের সুষ্ঠ ও সরল বন্টনের মাধ্যমে সামাজিক অর্থনৈতিক … Read more

বিধানসভা কাকে বলে? বিধানসভার বিশেষ ক্ষমতা, বিধানসভার ক্ষমতা ও কার্যাবলি

বিধানসভা কাকে বলে? বিধানসভা ভারতের রাজ্য আইনসভার নিম্নকক্ষ (দ্বিকক্ষীয় আইনসভার ক্ষেত্রে) অথবা একমাত্র কক্ষ (এককক্ষীয় আইনসভার ক্ষেত্রে)। দিল্লি, জম্মু ও কাশ্মির ও পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল-দুটির আইনসভাও বিধানসভা নামে পরিচিত। বিধানসভার সদস্য বা বিধায়কেরা সংশ্লিষ্ট রাজ্যের প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। বিধান শব্দের অর্থ আইন।সেই অর্থে যে সভায় আইন তৈরী করা হয় তাকে বিধানসভা বলা … Read more

বিসর্প ঘর্ষণ কি?

যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেষে চলতে চেষ্টা করে, তখন সৃষ্ট ঘর্ষণ বিসর্প ঘর্ষণ।

error: Content is protected !!