বেঁটে লোক অপেক্ষা লম্বা লোকের BMR বেশি কেন?

BMR নির্ভর করে লিঙ্গ, বয়স, ওজন এবং উচ্চতার উপর। এ থেকে বোঝা যায় উচ্চতা BMR এর ওপর প্রভাব ফেলে। উচ্চতা বেশি হলে BMR বেশি হয়। কারণ লম্বা লোকের দেহকলা বেঁটে লোকের চেয়ে বেশি। এ কারণে লম্বা ব্যক্তি বেশি শক্তি গ্রহণ করে থাকে, যে জন্য বেঁটে লোক অপেক্ষা লম্বা লোকের BMR বেশি।

উচ্চ মানের আমিষ কাকে বলে?

বিভিন্ন ধরনের প্রাণিজ আমিষ যেমন- মাছ, মাংস, ডিম, পনির, ছানা, যকৃত ইত্যাদি উচ্চমানের আমিষ জাতীয় খাদ্য। এসব খাদ্যে দেহের প্রয়োজনীয় সংখ্যক অ্যামাইনো এসিড পাওয়া যায় যার সবকয়টা উদ্ভিজ্জ আমিষে থাকে না। তাই প্রাণিজ আমিষের জৈবমূল্য অনেক বেশি। সে জন্য প্রাণিজ আমিষকে উচ্চ মানের আমিষ বলে।

মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে?

উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান অত্যন্ত কম পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে।

অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি?

অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্যগুলো হলো- নং   অবাত শ্বসন সবাত শ্বসন  ১ অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়।  ২ শ্বসনিক বস্তু আংশিকরূপে জারিত হয়। শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়।  ৩ দুই ধাপে সংঘটিত হয়। চার ধাপে সংঘটিত হয়।  ৪ বিভিন্ন জৈব, যৌগ,  CO2 ও সামান্য শক্তি উৎপাদিত হয়। পানি,  CO2 ও  বিপুল পরিমাণ শক্তি … Read more

ডায়রিয়া কি? ডায়রিয়া রোগের কারণ ও লক্ষণসমূহ

ডায়রিয়া কারো যদি দিনে অন্তত তিনবারের বেশি পাতলা পায়খানা হয় তাহলে তার ডায়রিয়া হয়েছে বলে মনে করতে হবে।  ডায়রিয়া রোগের কারণ দূষিত পানি পান করলে, বাসি-পচা, নোংরা খাবার খেলে, অপরিচ্ছন্ন থালা-বাসন ব্যবহার করলে, অপরিষ্কার হাতে খাবার খেলে এ রোগের বিস্তার লাভের সম্ভাবনা বেশি থাকে। ডায়রিয়া রোগের লক্ষণ

শস্য স্যালাইন কাকে বলে?

শস্য স্যালাইন হলো সম্প্রতি আবিষ্কৃত বাড়িতে তৈরিযোগ্য খাবার স্যালাইন। এক লিটার পানি, ৫০ গ্রাম চালের গুঁড়া, এক চিমটি লবণ মিশিয়ে এ স্যালাইন তৈরি করা হয়।

খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়?

জীবদেহের স্বাভাবিক পুষ্টি, বৃদ্ধি এবং অন্যন্য জৈবিক কার্য সুষ্ঠভাবে সম্পাদনসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অতি প্রয়োজনীয়, স্বল্প পরিমাণে খাদ্যে উপস্থিত জৈব-রাসায়নিক পদার্থ হলো খাদ্যপ্রাণ। খাদ্যপ্রাণ এক প্রকার জৈব অনুঘটক। এটি জীবদেহে কোনো শক্তি উৎপন্ন করে না। সাধারণত খাদ্যপ্রাণ উদ্ভিদদেহে সংশ্লেষিত হয়। এটি বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো-এনজাইম হিসেবে কাজ করে।

error: Content is protected !!