লেন্টিসেল কি?
উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে কাণ্ডের বাকল ফেটে যে ছিদ্রের সৃষ্টি হয় তাই লেন্টিসেল।
উদ্ভিদের গৌণ বৃদ্ধির ফলে কাণ্ডের বাকল ফেটে যে ছিদ্রের সৃষ্টি হয় তাই লেন্টিসেল।
উদ্ভিদ যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় এর বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় সেই প্রক্রিয়াই হলো Transpiration বা প্রস্বেদন প্রক্রিয়া।
পাতা, কচিকাণ্ড, ফুলের বৃতি ও পাপড়িতে প্রাপ্ত দুটি রক্ষীকোষ সম্বলিত এক প্রকার রন্ধ্রই হলো স্টোমাটা।
অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণের ফলে কোষের প্রোটোপ্লাজ স্ফীত হওয়ায় কোষপ্রাচীরের উপর যে চাপের সৃষ্টি করে, তাই রসস্ফীতি চাপ।
রক্তরস হলো রক্তের বর্ণহীন তরল অংশ।
এন্টিজেন ও এন্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তের বিভিন্ন গ্রুপে শ্রেণি বিন্যাসই ব্লাড গ্রুপ।
দেহের ভেতরে যে সব পদার্থ বহিরাগত বলে চিহ্নিত হয় এবং যাদের অনুপ্রবেশের ফলে দেহ অনাক্রমজনিত সাড়া দেয়, তারাই হলো অ্যান্টিজেন।
ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে এবং রক্তক্ষরণ বন্ধ করে।