শ্রেণিবিন্যাসের ধাপ কী?
জীবের শ্রেণিবিন্যাসের প্রতিটি এককই শ্রেণিবিন্যাসের ধাপ।
জীবের শ্রেণিবিন্যাসের প্রতিটি এককই শ্রেণিবিন্যাসের ধাপ।
টেনডন মাংসপেশির যে প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্তিগোত্রের সাথে সংযুক্ত হয় সেই শক্ত প্রান্তই হলো টেনডন। টেনডনের কাজ টেনডন হলো মাংসপেশির প্রান্তে অবস্থিত শ্বেত তন্তুময় যোজক টিস্যু নির্মিত দড়ি বা রজ্জুর মত গঠন যা পেশিকে হাড়ের সাথে আটকে রাখে। টেনডন পেশি অস্থির সাথে আবদ্ধ হয়ে দেহকাঠামো গঠনে, দৃঢ়তা দানে, অস্থিবন্ধনী গঠনে সাহায্য করে। এটি … Read more
যে পরিশোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন ঘটে সেই পরিশোষণই হলো সক্রিয় পরিশোষণ।
একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিকতর ঘন স্থান হতে কম ঘন স্থানে বিস্তার লাভ করার প্রক্রিয়াই হলো ব্যাপন। অথবা, উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
থ্রম্বোপ্লাস্টিন হলো রক্তের অণুচক্রিকা হতে নিঃসৃত এক প্রকার রাসায়নিক দ্রব্য যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
অণুচক্রিকা হলো ক্ষুদ্রতম রক্তকণিকা, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
যে প্রক্রিয়ায় শ্বেত রক্ত কণিকা জীবাণু ভক্ষণ করে, সে প্রক্রিয়াই হলো ফ্যাগোসাইটোসিস।
যে প্রক্রিয়ায় কোষরস উদ্ভিদের শোষণ অঞ্চল হতে পাতা ও অন্যান্য অংশে উত্থিত হয়, তাই হলো রস উত্তোলন।