অণ্ড-জরায়ুজ প্রাণী কাকে বলে?
যে সকল প্রাণী ডিম দেয় কিন্তু নিষিক্ত হওয়ার পর ঐ ডিম মাতৃগর্ভেই পরিস্ফুটিত হয়, তাদেরকে অণ্ড-জরায়ুজ প্রাণী বলে। যেমনঃ হাঙ্গর, কিছু উভচর।
যে সকল প্রাণী ডিম দেয় কিন্তু নিষিক্ত হওয়ার পর ঐ ডিম মাতৃগর্ভেই পরিস্ফুটিত হয়, তাদেরকে অণ্ড-জরায়ুজ প্রাণী বলে। যেমনঃ হাঙ্গর, কিছু উভচর।
যে সকল প্রাণীর ডিম মাতৃদেহের ভিতরে নিষিক্ত হয় এবং ভ্রূণ অমরার মাধ্যমে মাতৃদেহে যুক্ত থেকে পুষ্টি লাভ করে বর্ধিত হয়, পরে পরিপূর্ণ শিশু প্রাণী ভূমিষ্ঠ হয়, তাদের জরায়ুজ প্রাণী বলে। ব্যতিক্রম ছাড়া উল্লেখযোগ্য সকল স্তন্যপায়ী প্রাণী জরায়ুজ প্রকৃতির।
সভ্যতার সূচনালগ্নে মানুষ বৈচিত্র্যময় জীবজগতের শ্রেণিবিন্যাসে সচেষ্ট হয়েছিল বলে ধারণা করা হয়। প্রাণিজগতের সমস্ত প্রাণীকে তাদের মধ্যকার পারস্পরিক স্বাভাবিক সম্পর্কের ও চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন স্তরে বা ধাপে পর্যায়ক্রমে বিন্যাস করাকেই শ্রেণিকরণ বা শ্রেণিবিন্যাসকরণ বলে।
বিজ্ঞানের যে শাখায় শ্রেণিবিন্যাসের তত্ত্বসমূহ, মূলনীতি, নামকরণের নিয়মাবলি, প্রথা ও তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে শ্রেণিবিন্যাসবিদ্যা (Taxonomy) বলে।
যেসব প্রাণী আকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না তাদের মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী বলে। যেমনঃ Plasmodium vivax (ম্যালেরিয়া জীবাণু), Amoeba proteus (অ্যামিবা)।
যে সকল প্রাণীর মেরুদন্ড নেই তারাই মেরুদন্ডহীন প্রাণী। যেমনঃ Musca domestica (মাছি), Metaphire posthuma (কেঁচো) ইত্যাদি।
যে সকল প্রাণীর ভ্রূণের কোষগুলো বহিঃস্তর, মধ্যস্তর (Mesoderm) ও অন্তঃস্তর নামক তিনটি স্তরে সাজানো থাকে তাদেরকে ত্রিস্তরী প্রাণী বলে। যেমন- মানুষ (Homo sapiens)।
যে সকল প্রাণীর ভ্রুণের কোষগুলো বহিঃস্তর (Ectoderm)) ও অন্তঃস্তর (Endoderm) নামক দুটি স্তরে সাজানো থাকে তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলে। যেমন- অরেলিয়া (Aurelia aurita)।