পানিকে ‘ফ্লুইড অফ লাইফ’ বলার কারণ

আমরা জানি, প্রোটোপ্লাজম জীবদেহের ভৌত ভিত্তি। এই প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি। পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মারা যেতে পারে। তাই প্রোটোপ্লাজম তথা জীবের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। এ কারণেই পানিকে ‘ফ্লুইড অফ লাইফ’ বলা হয়।

মেডুলা অবলংগাটা কাকে বলে?

মস্তিষ্কের সবচেয়ে পেছনের অংশ হলো মেডুলা অবলংগাটা। এর সামনে রয়েছে পনস, পেছনের দিক সুষম্মা কাণ্ডের উপরিভাগের সাথে যুক্ত। মোট ১২ জোড়া করোটিক স্নায়ুর মধ্যে ৮ জোড়াই মেডুলা অবলংগাটা থেকে উৎপন্ন হয়। এসব স্নায়ু খাদ্য গলাধঃকরণ, হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে।

লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা কি? ক্লাইটোরিস বা ভগাঙ্কুর কি? কাজ

লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা দুটি মাংসল ভাঁজ কপাটের মতো যোনিপথকে ঢেকে রাখে। এদের লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা বলে। ক্লাইটোরিস বা ভগাঙ্কুর লেবিয়া মেজোরার উপরের দিকে একটি ছোট মাংসপিণ্ড থাকে, যাকে ক্লাইটোরিস বা ভগাঙ্কুর বলে। এটি অত্যন্ত সংবেদনশীল।  ইউরেথ্রার চারদিকে এবং ক্লাইটোরিসের উপরে কতকগুলো ক্ষুদ্র গ্রন্থি অবস্থান করে থাকে। লেবিয়া মাইনোরা-এর অন্তর্তলে বার্থোলিন এর গ্রন্থি নামে দুটি … Read more

জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের প্রকারভেদ | জীববৈচিত্র্যের গুরুত্ব | জীববৈচিত্র্যের অবনতির কারণ

জীববৈচিত্র্য কাকে বলে? ইংরেজি পরিভাষায় জীববৈচিত্র্যকে বায়োডাইভারসিটি বলা হয়। 1980 সালে ইংরেজি বায়োডাইভারসিটি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয়। পৃথিবী পৃষ্ঠের জল ও স্থলভাগে বসবাসকারী সকল প্রকার জীবের মধ্যে বিরাজমান জীনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বিভিন্নতা ও সংখ্যা প্রাচুর্যতা রয়েছে এবং কালের ক্রমধারায় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের বৈচিত্র্যময় অবস্থার পরিবর্তন ও বিকাশ ঘটানোকে বলা হয় জীববৈচিত্র্য। … Read more

বিয়োজক কি?

পরভোজী বা মৃতজীবী যে সকল অণুজীব জীবের মৃতদেহ থেকে বিশোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে এবং মৃতদেহকে বিয়োজিত করে সরল যৌগে পরিণত করে সে সকল অণুজীবই হলো বিয়োজক।

সেরিবেলাম কাকে বলে?

মানুষের মস্তিষ্কে অবস্থিত পনসের পৃষ্ঠীয় ভাগে অবস্থিত খণ্ডাংশটিকে বলা হয় সেরিবেলাম। এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ ও ভেতরের দিকে শ্বেত পদার্থ থাকে। সেরিবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ, চলনে সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা ইত্যাদি কার্যাবলি নিয়ন্ত্রণ করে।

error: Content is protected !!