ইমবাইবিশন কাকে বলে?

কলয়েড জাতীয় শুকনা বা আধাশুকনা পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবিশন। কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়। এ ছাড়া অঙ্কুরোদগমের পূর্বে শুষ্ক বীজ ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়।

টেস্ট ক্রস কাকে বলে?

টেস্ট ক্রস কাকে বলে? কোনো জীব হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য ঐ জীবের সাথে একই বৈশিষ্ট্যের জিন উপাদান বিশিষ্ট প্রচ্ছন্ন অ্যালীল বহনকারী আরেকটি জীবের ক্রসকে টেস্ট ক্রস বলে।  যেমন – AABB x aabb = AaBb(F1) অথবা AaBb x aabb টেস্ট ক্রস মাত্রেই ব্যাক ক্রস কেন? ব্যাক ক্রসে যখন প্রচ্ছন্ন জীব ব্যবহৃত হয় কেবল তখনই সেই … Read more

নামকরণ কাকে বলে?

কোনো বিশেষ প্রাণীকে চিহ্নিত করার উদ্দেশ্যে শ্রেণিবিন্যাসের যে সকল নিয়ম-কানুন ও পদ্ধতি অনুসারে প্রতিটি প্রজাতিভুক্ত প্রাণীদেরকে নির্দিষ্ট ও বিশেষ নাম প্রয়োগ করা হয়, তাকে নামকরণ (Nomenclature) বলে। নামকরণের সাহায্যে প্রতিটি প্রজাতির একটি করে সর্বজনীন স্বীকৃত নাম দেয়া হয়।  যেমন: মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম Copsychus saularis।

ফ্লুইড মোজাইক মডেল কাকে বলে?

ফসফোলিপিড অনুর ফাঁকে ফাঁকে কোলেস্টরল অনু অবস্থান করে। ফসফোলিপিড অণুগুলো সব সময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠোকি করে লাফিয়ে উঠে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করে। ঝিল্লিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণু গুলোকে মোজাইক এর মতো দেখায়। এ অবস্থাকে এক কথায় বোঝানোর জন্য ঝিল্লির মডেলের নাম রাখা হয়েছে- ফ্লুইড মোজাইক মোডেল।

পরিপাকতন্ত্র কাকে বলে? কাজ কি কি?

পরিপাকতন্ত্র (digestive system) কাকে বলে?পরিপাক নালি ও এর সাথে সংশ্লিষ্ট পরিপাক গ্রন্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে খাদ্যবস্তু গৃহীত হয়, গৃহীত খাদ্যের পরিপাক ও পরিশোষণ ঘটে এবং অপাচ্য অংশ বহিষ্কৃত হয় তাকে পরিপাকতন্ত্র (digestive system) বলে। এই তন্ত্র খাদ্যগ্রহণ, পরিপাক, শোষণ এবং অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত। পরিপাকতন্ত্রের দুটি প্রধান অংশ থাকে, যথাঃ পৌষ্টিক নালি … Read more

পানিকে ফ্লইড অফ লাইফ বলা হয় কেন?

আমরা জানি, পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারেনা, আবার প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি। এ কারণেই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়।

error: Content is protected !!