আন্তর্জাতিক আইন কি?

এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়, তাকে আন্তর্জাতিক আইন বলে। বিভিন্ন রাষ্ট্র পরস্পরের সাথে কেমন আচরণ করবে, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের নাগরিকদের সাথে কেমন ব্যবহার করবে, কীভাবে আন্তর্জাতিক সমস্যা সমাধান করা হবে তা আন্তর্জাতিক আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়।

রাষ্ট্র কি?

রাষ্ট্র হলো একটি ভূ-খণ্ডভিত্তিক সমাজবিশেষ, যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ওপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে।

সার্বভৌমত্ব কি?

সার্বভৌমত্ব হলো রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে মুখ্য উপাদান। সার্বভৌম শব্দটি দ্বারা রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বুঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই।

আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বুঝায়?

আইনের দৃষ্টিতে সাম্য মানে সমাজে ধনী-দরিদ্র, সবল-দুর্বল, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলেই সমান। আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না। সকলের জন্য একই আইন প্রযোজ্য। রাষ্ট্র ও ব্যক্তি স্বাধীনতা তখনই খর্ব হয় যখন আইনের অনুশাসন থাকে না। আরো পড়ুনঃআইনসভার নির্বাচন সংক্রান্ত কাজ ও বিচারসংক্রান্ত কাজের বর্ণনা দাও।আইন মেনে চলা হয় কেন?আইনের উৎসসমূহের বর্ণনা দাও।আইন … Read more

আইনের প্রাচীনতম উৎস কি?

প্রথা হচ্ছে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস। সমাজে প্রচলিত রীতি-নীতি, আচার-আচরণ ও অভ্যাসই হচ্ছে সামাজিক প্রথা। এ সকল সামাজিক প্রথার আবেদন এতই বেশি যে এগুলো অমান্য করলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়। কালক্রমে এসব প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয়েছে। যেমন- ব্রিটেনের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে। আরো পড়ুনঃকপিরাইট কাকে বলে? কপিরাইট আইন … Read more

এককেন্দ্রিক সরকার

এককেন্দ্রিক সরকার পাঠ শেষ জানতে পারবেন-> এককেন্দ্রিক সরকার কি তা ব্যখ্যা করতে পারবেন;> এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবেন;> এককেন্দ্রিক সরকারের গুণ আলোচনা করতে পারবেন;> এককেন্দ্রিক সরকারের দোষ বলতে পারবেন। এককেন্দ্রিক সরকার এক ধরনের একক, অখণ্ড ও সুসংবদ্ধ সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের ক্ষমতা সাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। এ ধরনের শাসন ব্যবস্থায় কেন্দ্রই থাকে … Read more

error: Content is protected !!