নিউক্লিয় ফিউশান কি?

যে নিউক্লিয় বিক্রিয়ায় দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বিশিষ্ট ভিন্ন মৌল তৈরি করে, তাকে নিউক্লিয় ফিউশান বিক্রিয়া বলে।

শক্তিস্তর কি?

পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে তারা নির্দিষ্ট শক্তিসম্পন্ন কতগুলো স্থায়ী কক্ষপথে কোনোরূপ শক্তি বিকিরণ না করে অনবরত ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোকে শক্তিস্তর বলে।

শোষণ বর্ণালী কাকে বলে?

পরমাণুকে উত্তেজিত করলে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তিস্তরে যাওয়ার ফলে যে বর্ণালি পাওয়া যায় তাকে শোষণ বর্ণালী বলে।

ফ্লোরোসেন্স পদার্থ কী?

যে সকল পদার্থ (200 – 375)nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী শোষণ করে কিন্তু (375 – 780) nm তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বর্ণালী বিকিরণ করে, সে সকল পদার্থকে ফ্লোরোসেন্স পদার্থ বলে।

error: Content is protected !!