সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য।

সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ  ১. সিগমা বন্ধন শক্তিশালী কারণ এখানে অরবিটালের সামনাসামনি অধিক্রমণ ঘটে।  কিন্তু পাই বন্ধন দুর্বল কারণ এখানে অরবিটাল এর পাশাপাশি অধিক্রমন ঘটে।  ২. সিগমা বন্ধন ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়। তাই সিগমা বন্ধন সৃষ্ট যৌগ সহজে বিক্রিয়া দেয় না। বন্ধন ভেঙ্গে প্রতিস্থাপন, অপসারণ ও পুনঃবিন্যাস বিক্রিয়া ঘটে। কিন্তু পাই … Read more

ফুলারিন কি?

কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য অতিসম্প্রতি ফুটবলের ন্যায় বিশালাকৃতির C₆₀ শিকল বিশিষ্ট অনু (আণবিক ভর 720) আবিষ্কৃত হয়েছে যার কাঠামোতে কার্বন পরমাণুসমূহ সংকরিত। এটি কার্বনের একটি ত্রিমাত্রিক পলিমারের রূপভেদ।  এ বিশেষ কাঠামোর যৌগটির নাম ফুলারিন।

ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয় কেন?

জার্মান রসায়নবিদ ফ্রেডারিক ভোলার প্রথম পরীক্ষাগারে অজৈব যৌগ হতে জৈব যৌগ প্রস্তুত করেন। জৈব যৌগে বার্জেলিয়াস প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণ করেন। এরপর হতেই শুরু হলো একের পর এক জৈব যৌগের সংশ্লেষণের জয়যাত্রা। প্রকৃতপক্ষে পরীক্ষাগারে জৈব যৌগের সংশ্লেষণের পথ উন্মুক্ত করেন। সে কারণে তাকে জৈব রসায়নের জনক বলা হয়।  তিনি পরীক্ষাগারে প্রথম অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়ে … Read more

বার্জেলিয়াস এর প্রাণশক্তি মতবাদ কি?

সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াসের ধারণা ছিল জৈব যৌগ সমূহ এক রহস্যময় শক্তির প্রভাবে শুধু প্রাণী বা উদ্ভিদ দেহে প্রস্তুত হয়। এই রহস্যময় শক্তিকে প্রাণশক্তি মতবাদ বা বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদ বলা হয়।

জৈব যৌগের উৎস?

জৈব যৌগের উৎস মূলত দুই ধরনের ১) প্রাকৃতিক উৎস ও ২) কৃত্রিম উৎস  ১) প্রাকৃতিক উৎসঃ জৈব যৌগের প্রধান প্রাকৃতিক উৎস হচ্ছে জীবজন্তু, গাছপালা, খনিজ কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি।  ২) কৃত্রিম উৎসঃ আগে জৈব যৌগ কৃত্রিমভাবে প্রস্তুত করা যেত না।  কিন্তু বর্তমানে অধিকাংশ জৈব যৌগ কৃত্তিম সংশ্লেষণের মাধ্যমে পরীক্ষাগারে ও শিল্প প্রণালীতে প্রস্তুত করা … Read more

রাজঅম্ল কিভাবে প্লাটিনাম ধাতুকে দ্রবীভূত করে।

1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড ও 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজঅম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে। প্লাটিনাম ধাতু রাজঅম্লে দ্রবীভূত হয়। রাজঅম্লকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে জায়মান ক্লোরিন ও নাইট্রোসিল ক্লোরাইড (NOCl) ও পানি উৎপন্ন হয়। উৎপন্ন জায়মান ক্লোরিন প্লাটিনামকে দ্রবীভূত করে দ্রবণীয় প্লাটিনিক ক্লোরাইড (PtCl₄) উৎপন্ন করে। এর মধ্যে আরও হাইড্রোক্লোরিক অ্যাসিড চালনা করলে … Read more

জৈব যৌগ কাকে বলে?

হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন হতে উদ্ভূত যৌগ সমূহকে জৈব যৌগ বলে।  যেমনঃ মিথেন, মিথানল, বেনজিন, টলুইন, ফেনল ইত্যাদি।

জৈব রসায়ন কাকে বলে?

রসায়ন বিজ্ঞানের যে শাখায় হাইড্রোকার্বন ও তার জাতকসমূহের উৎস, প্রস্তুত প্রণালী, সংযুক্তি, ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যালোচনা এবং তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে।

error: Content is protected !!