পলির বর্জন নীতিটি লিখ।
একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনও একই হতে পারে না।
একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনও একই হতে পারে না।
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তড়িৎ বিশ্লেষ্য লবণের সম্পৃক্ত দ্রবণে উৎপন্ন আয়নসমূহের গ্রাম প্রতি লিটার বা মোল প্রতি লিটার এককে ঘনমাত্রার গুণফলকে সংশ্লিষ্ট লবণের দ্রাব্যতার গুণফল বলে।
95.6% ইথানল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে।
কোনো উষ্ণতম উৎস থেকে তাপশক্তি যে রশ্মির মাধ্যমে শীতলতম স্থানে ছড়িয়ে পড়ে তাকে তড়িৎ চুম্বকীয় রশ্মি বলে।
নিজ অক্ষের চতুর্দিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে ‘s’ দ্বারা সূচিত করা হয়।
পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বপ্রথম নিম্নশক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে। ইলেকট্রন দ্বারা অরবিটাল সমূহের পূর্ণ হওয়ার এ নিয়মকে বলা হয় আউফবাউ নীতি। অথবা, ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে অর্থাৎ ইলেকট্রনসমূহ প্রথমে নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে এর পরে ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটালে স্থান গ্রহণ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পন্ন … Read more
পরমাণুতে ইলেকট্রনের ধাপান্তরের ফলে শক্তি শোষিত বা বিকিরিত হয়। এই শক্তি শোষণের বা বিকিরণের ফলে যে বর্ণালির উদ্ভব হয় তাকে পারমাণবিক বর্ণালি বলে।
চৌম্বক ক্ষেত্রের প্রভাবে e– এর কক্ষপথে সৃষ্ট বিভিন্ন ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে।