জারণ সংখ্যা কি?

অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে জারণ সংখ্যা বলে।

আয়নীকরণ কি?

ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার মাধ্যমে কোনো যৌগ বা মৌলের পরমাণুসমূহ ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আয়নীকরণ বলে।

দ্বি- পরমাণুক গ্যাস কি?

মৌলিক গ্যাসের অণুসমূহে সাধারণত দুটি করে পরমাণু থাকে তাই তাদেরকে দ্বি- পরমাণুক গ্যাস বলে। যেমন- অক্সিজেন গ্যাস(O2), নাইট্রোজেন গ্যাস(N2), ক্লোরিন গ্যাস(Cl2) ইত্যাদি।

এক পরমাণুক গ্যাস কি?

যে সমস্ত গ্যাসীয় মৌলে একটি মাত্র পরমাণু থাকে, তাদেরকে এক পরমাণুক গ্যাস বলা হয়।যেমন- হিলিয়াম(He), নিয়ন(Ne), আর্গন (Ar) ইত্যাদি এক পরমাণুক গ্যাস।

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে বোর মডেলটি অধিক গ্রহণযোগ্য এর কারণ ব্যাখ্যা করা হলো- রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল পরমাণুর গঠন সম্পর্কে প্রথম নির্দেশনা প্রদান করে। আর বোর মডেল রাদারফোর্ড মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বোর মডেল রাদারফোর্ড পরমাণু মডেলের বিভিন্ন সীমাবদ্ধতা দূর করেছে। নিউক্লিয়াসের বাইরে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে রাদারফোর্ড … Read more

error: Content is protected !!