ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে?

ভিনেগার অম্লীয় দ্রবণ হওয়ায় এটি দ্বারা সংরক্ষিত খাদ্য সামগ্রীর pH মান কমিয়ে দেয়। ফলে ব্যাকটেরিয়া জন্মানোর ও বংশ বিস্তারের অনুকূল পরিবেশ পায় না। ভিনেগারে ইথানয়িক এসিড 5% থাকলে এর pH মান 2.4 হয় যা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য যথেষ্ট। ভিনেগার খাদ্যের পানির সাথে মিশে সর্বত্র সুষম ঘনমাত্রা বজায় রাখে এবং অণুজীবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

খাদ্য দ্রব্য সংরক্ষণে মোল্ড নিয়ন্ত্রণ কঠিন কেন?

মোল্ড খাদ্য দ্রব্য নষ্ট করে থাকে। যে সব খাদ্য দ্রব্যের pH মান (0 – 11) সে সব খাদ্য দ্রব্য মোল্ড দ্বারা নষ্ট হতে পারে। অর্থাৎ মোল্ড ক্ষারীয় ও এসিডিয় উভয় পরিসরে জন্মাতে সক্ষম। তাছাড়া মোল্ড সর্বত্র বিরাজমান এবং বায়ুর মাধ্যমে খুব দ্রুত খাদ্য সামগ্রীতে মিশে যেতে পারে। তাই খাদ্য দ্রব্য সংরক্ষণে মোল্ড নিয়ন্ত্রণ করা কঠিন।

প্রিজারভেটিভস কাকে বলে?

যে সব পদার্থ খাদ্যের সাথে পরিমিত পরিমাণে মিশিয়ে খাদ্যকে বিভিন্ন অণুজীব এর আক্রমণ থেকে রক্ষা করা যায় তাদেরকে প্রিজারভেটিভস বলে। আরো পড়ুনঃ

ভিনেগার খেলে শারীরিক সমস্যা হয় না কেন?

ভিনেগারে 4-10% পর্যন্ত ইথানয়িক এসিড থাকে। ইথানয়িক এসিড একটি দুর্বল জৈব এসিড। ভিনেগারের একটি বড় অংশ হচ্ছে পানি। ইথানয়িক এসিড যে কোন অনুপাতে পানিতে দ্রবনীয়। এটি ভিনেগারের পানির অংশের সাথে মিশে এর কার্যক্ষমতা আরও হ্রাস করে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়। উপরন্তু এটি খেলে দেহের pH মানের সমতা বজায় রাখে। অর্থাৎ ভিনেগারে এসিডের পরিমাণ … Read more

স্থূল সংকেত কি?

যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। যে সংকেত দ্বারা কোনো অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে। যেমন বেনজিনের আণবিক সংকেত C6H6 হলে স্থূল সংকেত CH।

যৌগমূলক কি?

যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে।

error: Content is protected !!