ঊর্ধ্বপাতন তাপ কী?

এক মোল কঠিন পদার্থ তার গলনাঙ্কের নিচে যে পরিমাণ তাপ শোষণ করে সরাসরি বাষ্পে পরিণত হয়, সে পরিমাণ তাপকে ঊর্ধ্বপাতন তাপ বলে।

কোয়ান্টাম সংখ্যা কী?

পরমাণু ইলেকট্রনের কক্ষপথ ও শক্তিস্তরের আকার-আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস ও ঘূর্ণনের দিক নির্দেশক রাশি সমূহকে কোয়ান্টাম সংখ্যা বলে।

বন্ধন বিয়োজন শক্তি কাকে বলে?

গ্যাসীয় অবস্থায় কোনো নির্দিষ্ট প্রকারের একমোল সংখ্যক বন্ধনকে ছিন্ন করে মূলকে পরিণত করার জন্য  যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, তাকে ঐ বন্ধনের বন্ধন বিয়োজন শক্তি বলে।

মন্থর গতির বিক্রিয়া কাকে বলে?

যে বিক্রিয়ার গতি এতই মন্থর থাকে যে, দীর্ঘদিন অপেক্ষা করলেও আপাত দৃষ্টিতে কোনো বিক্রিয়া ঘটছে বলে মনে হয় না, তাকে মন্থর গতির বিক্রিয়া বলে।

error: Content is protected !!