pH স্কেল কী?

কোনো দ্রবণের pH এর মান 0 হতে 14 এই ব্যবধিতে প্রকাশ করার জন্য যে স্কেল ব্যবহৃত হয়, তাকে pH স্কেল বলে।

নিয়ামকের প্রভাব কী?

কোনো বিক্রিয়া একবার সাম্যাবস্থায় পৌঁছলে তা অনন্তকাল ধরে চলতে থাকে, যদি বাহ্যিক কোনো নিয়ামক যেমন- চাপ, তাপ, ঘনমাত্রা প্রভৃতির কোনো পরিবর্তন ঘটানো না হয়।

জিটেক্স গ্লাভস কী?

জিটেক্স গ্লাভস হলো এক ধরনের হাতের প্রতিরক্ষাকারক,যা ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করতে হয়।

এডিটিভ কি?

এডিটিভস এক ধরনের বস্তু যা খাদ্যবস্তুর সংরক্ষণে এবং স্বাদ ও ফ্লেভার বৃদ্ধিতে ব্যবহৃত হয়।

মাইকোডার্মা এসিটি কি?

মাইকোডার্মা এসিটি এক ধরনের ব্যাকটেরিয়া। যার উপস্থিতিতে ইথাইল অ্যালকোহল লঘু জলীয় দ্রবণ বায়ুর অক্সিজেন দ্বারা তারিত হয়ে ভিনেগার প্রস্তুত করে।

error: Content is protected !!