গতিশীল সাম্যাবস্থা কী?
সাম্যাবস্থায় সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার যুগপৎ সংঘটিত হওয়াকে গতিশীল সাম্যাবস্থা বলে।
সাম্যাবস্থায় সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার যুগপৎ সংঘটিত হওয়াকে গতিশীল সাম্যাবস্থা বলে।
রসায়নের যে শাখায় পরিবেশের কম ক্ষতি করে বিক্রিয়া সম্পাদন, উৎপাদ ডিজাইন ও বর্জ্য হ্রাস নিয়ে আলোচনা করা হয় তাকে গ্রিন কেমিস্ট্রি বলে।
যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপশক্তির শোষণ এবং বিক্রিয়ার অঞ্চলের তাপমাত্রা হ্রাস পায়, তাকে তাপহারী বিক্রিয়া বলে।
কোনো দ্রবণে উপস্থিত এসিডের বা ক্ষারকের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে ঐ এসিডের বিয়োজন মাত্রা বলে।
অ্যাসিটিক এসিডের (6-10)% জলীয় দ্রবণকে ভিনেগার বলে।
উৎপাদে পরিণত হতে হলে অংশগ্রহণকারী বিক্রিয়ক কণাগুলোর যে ন্যূনতম শক্তি অর্জন করতে হয় সে শক্তিকে সক্রিয়ন শক্তি বলে। অথবা, কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুগুলো তাদের গড় শক্তির অধিক সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তি অর্জন করলে বিক্রিয়া সম্পন্নের উপযুক্ত হয়, তাকে সক্রিয়ন শক্তি বলে।
যেসব পদার্থ এসিড ও ক্ষার হিসেবে আচরণ প্রদর্শন করে তাদের উভধর্মী পদার্থ বলে।
পানিতে হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলে।