দৈত্যাকার অণু কাকে বলে?
অতি উচ্চ আণবিক ভরবিশিষ্ট যৌগের অণুকে দৈত্যাকার অণু বলে।
অতি উচ্চ আণবিক ভরবিশিষ্ট যৌগের অণুকে দৈত্যাকার অণু বলে।
যে আকর্ষণের জন্য অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে, তাকে বন্ধন বলে।
পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। কোন পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি তাকে অরবিটাল বলে।
অণুর দুটি বন্ধন দৈর্ঘ্যের মধ্যস্থিত কোণকে বন্ধন কোণ বলে।
অধাতুর অক্সাইডগুলো পানির সাথে বিক্রিয়ায় অম্ল তৈরি করে, তাই এদের অম্লীয় অক্সাইড বলে।
চ্যালকোজেন শব্দের অর্থ ore-forming বা আকরিক উৎপন্নকারী মৌল। পর্যায় সারণির গ্রুপ- VIA এর মৌলসমূহ (O, S, Se, Te ইত্যাদি) কে চ্যালকোজেন বলা হয়।
যে সকল অণুতে পোলারণ ঘটে তাদের পোলারিত অণু বলে।
সংকরায়নের মাধ্যমে উৎপন্ন অরবিটালকে হাইব্রিড অরবিটাল বলে।