অষ্টক তত্ত্বটি লিখ।

মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে দেখা যায় যে, যেকোনো মৌল থেকেই শুরু করে অষ্টম মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের পুরনাবৃত্তি ঘটে। একে অষ্টক তত্ত্ব বলে।

সক্রিয় ধাতু কী?

যে সকল ধাতু খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে সক্রিয় ধাতু বলে। যেমন – সোডিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম ইত্যাদি।

মুদ্রা ধাতু কী?

পর্যায় সারণিতে গ্রুপ – 11 তে অবস্থিত মৌলসমূহকে মুদ্রা ধাতু বলা হয়। যেমন – তামা (Cu), রূপা (Ag), সোনা (Au) ইত্যাদি।

error: Content is protected !!