মাইক্রো ব্যালেন্স কী?
ল্যাবরেটরিতে ব্যবহৃত ব্যালেন্সগুলোর মধ্যে যেগুলো 0.001 mg পর্যন্ত পরিমাপে সক্ষম তাদের মাইক্রো ব্যালেন্স বলে।
ল্যাবরেটরিতে ব্যবহৃত ব্যালেন্সগুলোর মধ্যে যেগুলো 0.001 mg পর্যন্ত পরিমাপে সক্ষম তাদের মাইক্রো ব্যালেন্স বলে।
বুনসেন বার্নারের উল্লেখযোগ্য দুটি নিরাপত্তা কৌশল নিম্নরূপ- ১) বার্নার ব্যবহারের পর সাথে সাথেই গ্যাসের চাবি বা সুইচ বন্ধ করতে হবে। ২) বার্নারের Air Hole বা বায়ু ছিদ্রটি যেন সব সময়ই খোলা এবং পরিষ্কার থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
ব্যুরেট এর সরু নলে বাতাসের বুদ বুদ প্রবেশ করলে ভুলেও তা নিয়ে টাইট্রেশন শুরু করা যাবে না। বরং গ্লাস স্টপারকে ধীরে ধীরে ঘুরিয়ে নিয়ে ব্যুরেট এর দ্রবণ নির্গমন নল দ্বারা অল্প পরিমাণ করে সিংকে ফেলে দিতে হবে। অতঃপর নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে স্টপার এর নিচে সরু নলটির ভেতর নিরেট দ্রবণ আছে কি-না।
বুনসেন বার্নারের নলের মুখে অপেক্ষাকৃত ছোট যে শিখাটি লক্ষ্য করা যায়, তাতে প্রচুর পরিমাণে অক্সিজেন উপস্থিত থাকে তাকে জারণ শিখা বলে।
বুনসেন বার্নারের জারণ শিখায় উত্তপ্ত না করে তার বাইরের শিখায় উত্তপ্ত করলে গ্লাস সামগ্রী বা পোর্সেলিন বাটির গায়ে যে কার্বনের কালি পড়ে তাকে কার্বন সুট বলে।
রাসায়নিক বর্জ্য কী? রাসায়নিক পরীক্ষাগারে বিভিন্ন ধরনের সংশ্লেষণ, পরিমাণগত ও গুণগত বিশ্লেষণের প্রাক্কালে সৃষ্ট অধঃক্ষেপ, তরল ও গ্যাসীয় পদার্থের উদ্ভব হয়। এগুলোকে সামষ্টিকভাবে রাসায়নিক বর্জ্য বলা হয়। রাসায়নিক বর্জ্য কিভাবে তৈরি হয়? রাসায়নিক বর্জ্য বিভিন্ন উৎস থেকে তৈরি হতে পারে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উৎস হল: শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য কৃষির রাসায়নিক বর্জ্য চিকিৎসা প্রতিষ্ঠানের … Read more
কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন (Chemistry in Agriculture and Industries) শিল্পকারখানায় উৎপন্ন বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে প্রয়োগ করে মাটির উর্বরতা বৃদ্ধি করা হয়। চুনাপাথর (CaCO3) একটি মূল্যবান খনিজ সম্পদ। আমাদের দেশে সুনামগঞ্জ জেলার এবং সেন্টমার্টিন দ্বীপে প্রচুর চুনাপাথর পাওয়া যায়। চুনাপাথর দ্বারা অনেক পদার্থ তৈরি করা যায়। যেমনঃ সিমেন্ট তৈরি করার প্রধান উপাদান হিসেবে চুনাপাথর ব্যবহার … Read more
অতি প্রাচীনকালে রসায়নবিদগণ যৌগের নামকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যৌগের ইতিহাসের উপর নির্ভর করতেন, সে যৌগটি জৈব যৌগ হোক আর অজৈব যৌগ থাকে। যেমন আলকেমী জাবীর ইবনে হাইয়ান অষ্টম শতাব্দীতে গ্রিন ভিট্রিয়লকে পাতন করে যে গ্যাস পেয়েছিলেন তাকে পানিতে দ্রবীভূত করে সালফিউরিক এসিড প্রস্তুত করেন। এ এসিডটি দেখতে তেলের মতো এবং গ্রিন ভিট্রিয়ল থেকে উৎপন্ন হয় বলে … Read more