চারটি নিবর্তনমূলক আটক আইনের নাম করো।
১। মিসা, ২। নাসা, ৩। পি.ডি এবং ৪। পোটা।
১। মিসা, ২। নাসা, ৩। পি.ডি এবং ৪। পোটা।
বর্তমানে কোন অপরাধে অপরাধী নয়, অথচ ভবিষ্যতে অপরাধ করতে পারে এই সন্দেহের ভিত্তিতে কোন ব্যক্তিকে আটক করার যে বিধি তাকে নিবর্তনমূলক আইন বলে। সাধারণ নির্বাচন, যুদ্ধ বা অন্য কোনো জরুরি অবস্থা কালে এই ধরনের আইনের আশ্রয় নেওয়া হয়। নিবর্তনমূলক আটক আইনের ক্ষেত্রে সরকারকে গ্রেফতার বা আটকের কারণ দর্শাতে হয়না, কিংবা আদালতের সামনে সাক্ষ্যপ্রমাণে উপস্থিত করতে হয় না।
মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আইনের যথাবিহিত পদ্ধতি অনুসারে বিচার কার্য সম্পাদন করতে পারে। এই পদ্ধতি অনুসারে বিচার কার্য সম্পাদন করতে গিয়ে সুপ্রিম কোর্ট শুধু আইন এর পদ্ধতিগত দিক বিচার করে না, সেইসঙ্গে আইনটির যৌক্তিকতাও বিচার করতে পারে। অর্থাৎ কোনো আইন নেই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা মার্কিন সুপ্রিম কোর্ট তারও বিচার করতে পারে।এই ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্টের নেই
সমবেত হওয়ার অধিকার এর পর যেসব নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে সেগুলি হলঃ ১। সমাবেশ শান্তিপূর্ণ ও নিরস্ত্র হওয়া আবশ্যক ২। ভারতের সার্বভৌমিকতা রক্ষা ৩। রাষ্ট্রের সংহতি এবং ৪। জনশৃঙ্খলা।
বাক্ ও মতামত প্রকাশের স্বাধীনতার ওপর রাষ্ট্র যে সমস্ত যুক্তিসংগত বাধানিষেধ আরোপ করতে পারে সেগুলি হলঃ ১। ভারতের সার্বভৌমিকতা ও সংহতি, ২। রাষ্ট্রীয় নিরাপত্তা, ৩। বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে মৈত্রী বন্ধন এবং ৪। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা।
আইন কর্তৃক সংরক্ষিত হওয়ার অধিকার বলতে বোঝায় সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমূহ প্রযুক্ত হবে এবং বৈষম্য মূলক আচরণ করবে না। অন্যভাবে বললে, একই অবস্থার মধ্যে নাগরিকগণ একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে। তবে রাষ্ট্র প্রয়োজনবোধে নাগরিকদের মধ্যে যুক্তিসংগত শ্রেণী বিভাজনের ব্যবস্থা করতে পারে।
আইনের দৃষ্টিতে সমতা ব্যতিক্রম – ১। রাষ্ট্রপতি রাজ্যপাল কোন নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালীন দায়িত্ব পালনের জন্য যে কাজ করবেন, তার জন্য তারা আদালতের নিকট দায় বদ্ধ নন। ২। বিদেশি রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিরা ভারতে অবস্থান কালে কোন অপরাধ করলে ভারতীয় আদালত তার বিচার করতে পারবে না।
আইনের দৃষ্টিতে সমতা বলতে বোঝায় বিশেষ কোনো সুযোগ-সুবিধার অনুপস্থিতি। এর অর্থ কোন ব্যক্তি আইনের উর্ধে নয়। ক্ষমতা, পদমর্যাদা ও অবস্থা নির্বিশেষে প্রত্যেক এই সাধারন আইনের অধীন এবং প্রত্যেকেই সাধারণ আইনের দ্বারা সমানভাবে নিয়ন্ত্রিত হবে।