শারীরিক বিকাশে কি কি অন্তর্ভুক্ত?
দেহের আয়তন, উচ্চতা, ওজন প্রতিটি অঙ্গ-পতঙ্গ, পেশি, অস্থি দেহের অভ্যন্তরস্থ বিবিধ কোষ হৃৎপিণ্ড, যকৃত প্রভৃতি বেড়ে যাওয়ার পাশাপাশি তার ক্রিয়াশীলতা বৃদ্ধি পাওয়াকে শারীরিক বিকাশ বলে।
দেহের আয়তন, উচ্চতা, ওজন প্রতিটি অঙ্গ-পতঙ্গ, পেশি, অস্থি দেহের অভ্যন্তরস্থ বিবিধ কোষ হৃৎপিণ্ড, যকৃত প্রভৃতি বেড়ে যাওয়ার পাশাপাশি তার ক্রিয়াশীলতা বৃদ্ধি পাওয়াকে শারীরিক বিকাশ বলে।
নিষেকের সময় থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তির যে আকৃতি ও ক্রিয়ার গুণগত পরিবর্তন বা বিকাশ ঘটতে থাকে তাকে ৫টি স্তরে ভাগ করা হয়। এই ৫টি স্তর হলো – ১) ভূমিষ্ঠপূর্ব বিকাশ২) শৈশব৩) বাল্য৪) কৈশোর এবং ৫) প্রাপ্তবয়স্ক স্তরের বিকাশ।
মানব-ব্যক্তির জীবনব্যাপী এক উন্নতিশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়াই হলো বিকাশ। বিকাশের বিভিন্ন দিক পর্যবেক্ষণযোগ্য। বিকাশ হলো গুণগত পরিবর্তন। অর্থাৎ বিকাশ কথাটির দ্বারা ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক ইত্যাদি সমস্ত দিকের পরিবর্তনকে বোঝানো হয়।
ব্যক্তিভেদে বিকাশের পার্থক্য থাকলেও মোটামুটিভাবে সকলের ক্ষেত্রে বিকাশের নীতিগুলি নিম্নরূপ-১) বিকাশ হলো মিথস্ক্রিয়ার ফল।২) বিকাশ ধারাবাহিকভাবে হয়।৩) বিকাশ নিরবচ্ছিন্ন প্রক্রিয়া।৪) বিকাশ ব্যক্তিগত প্রক্রিয়া।
শিশুর বিকাশের ৪টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো –১) বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া২) বিকাশের বিভিন্ন ধারাগুলি পরস্পর সম্পর্কযুক্ত৩) বিকাশ শিশুর পরিণমন ও শিখনের উপর নির্ভরশীল৪) বিকাশের গতি সামগ্রিক দিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয়।
বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য নিম্নরূপ- বৃদ্ধি বিকাশ ১. বৃদ্ধি হলো আকার বা আয়তনের পরিবর্তন। ১. বিকাশ হলো আকৃতি ও ক্লিয়ার পরিবর্তন। ২. বৃদ্ধি পরিমাপযোগ্য। ২. বিকাশ পর্যবেক্ষণযোগ্য। ৩. বৃদ্ধির সমাপ্তি পরিণমনে। ৩. বিকাশ জীবনব্যাপী ব্যাপ্ত। ৪. সাধারণত দৈহিক পরিবর্তনকে বৃদ্ধি বলা হয়। ৪. বিকাশ বলতে দৈহিক, মানসিক, সামাজিক ইত্যাদি সব ধরনের পরিবর্তনকে বোঝায়। ৫. … Read more
বৃদ্ধির নীতিগুলি হলো – ১) বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই ঘটে।২) বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন।৩) বৃদ্ধির উপর অনুশীলনের প্রভাব দেখা যায়।৪) বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়।৫) একটা বয়স পর্যন্ত বৃদ্ধি নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক।
পরিমাণগতভাবে দেহের আয়তন, উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে। আর্নল্ড জোন্স এর মতে, দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকেই বৃদ্ধি বলে।