মোম বাতির দহন

একটি মোমবাতি দহনের সময় উত্তাপে মোমের কিছু অংশ গলে যায়। কিন্তু ঠান্ডা হলে কঠিন মোম ফিরে পাওয়া যায়। এটি ভৌত পরিবর্তন; কিন্তু অধিকাংশ মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প তৈরি করে। শেষোক্ত বস্তু দুটি মোম ও অক্সিজেন হতে সম্পূর্ণ পৃথক। সুতরাং মোম বাতির দহন রাসায়নিক পরিবর্তন।

কৈশোরের বিভিন্ন প্রকার চাহিদাগুলি কী?

কৈশোর হল ব্যক্তি জীবনের একটি বিশেষ বয়সকাল। এই সময়ে ব্যক্তির মধ্যে নতুন নতুন পরিবর্তনের সঙ্গে বিভিন্ন চাহিদারও সৃষ্টি হয়। এই চাহিদাগুলিকে মনোবিদগণ বিভিন্ন ভাগে ভাগ করেন। এই বিভিন্ন প্রকার চাহিদাগুলি হল- যৌন চাহিদা, স্বাধীনতার চাহিদা, সামাজিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, নীতিবোধের চাহিদা, জীবন দর্শনের চাহিদা এবং দুঃসাহসিক অভিযানের চাহিদা।

কৈশোরকালকে ক-টি ভাগে ভাগ করা হয়?

মনোবিদ্যার দিক থেকে 12 বছর থেকে 21 বছর পর্যন্ত সময়কে কৈশোর বলা হয়। মনোবিদগণ এই সময়কালকে দুটি ভাগে ভাগ করেছেন। এই দুটি ভাগ হলো-১) প্রাথমিক কৈশোর 12 থেকে 14 বছর পর্যন্ত এবং ২) প্রান্তীয় কৈশোর 15 থেকে 18 বা 21 বছর পর্যন্ত।

সামাজিক বিকাশ বলতে কী বোঝ?

সামাজিক বৈশিষ্ট্যসমূহের সার্থক উত্তরাধিকারী হওয়ার জন্য এবং সামাজিক রীতিনীতির অনুকূল আচরণধারার অধিকারী হওয়ার জন্য ব্যক্তিজীবনে যে বিকাশের ধারা সতত ক্রিয়াশীল, তাই হল সামাজিক বিকাশ।

জৈবিক সক্রিয়তা কী?

বেঁচে থাকা, বৃদ্ধি ও বিকাশের জন্য ব্যক্তি পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সক্রিয় হওয়াকেই জৈবিক সক্রিয়তা বলে। নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য ব্যক্তি তার প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের সঙ্গে সর্বদাই মিথস্ক্রিয়া করে। একেই জৈবিক সক্রিয়তা বলা হয়।

জৈবিক প্রতিক্রিয়া কী?

পিয়াজেঁর মতে, জন্মের পর থেকেই শিশুর জন্মগতভাবেই প্রতিক্রিয়া করার ক্ষমতা থাকে। যেমন: চেষ্টা, তাকানো, কোনো কিছু ধরা, দেহ সঞ্চালন ইত্যাদি। এগুলিকেই জৈবিক প্রতিক্রিয়া বলে।

বিকাশ প্রক্রিয়ার বিভিন্ন দিকগুলি কি?

শিক্ষার উদ্দেশ্য ব্যক্তির সর্বাঙ্গীণ বিকাশ সাধন। তাই বিকাশের বিভিন্ন দিক গুলি আলোচনা করা প্রয়োজন। বিকাশের বিভিন্ন দিক গুলি হল দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, অহংবোধের বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ, ভাষার বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ ইত্যাদি।

error: Content is protected !!