পলিরাইবোজোম কাকে বলে?

mRNA অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে tRNA-র সহায়তায় প্রোটিন সংশ্লেষিত হয়। সংশ্লেষের সময় পরপর বেশ কয়েকটি রাইবোজোম mRNA-এর সঙ্গে সক্রিয় যুক্ত হলে এ অবস্থাকে পলিরাইবোজোম বা পলিজোম বলে।

পলিজোম কাকে বলে?

mRNA অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে tRNA-র সহায়তায় প্রোটিন সংশ্লেষিত হয়। সংশ্লেষের সময় পরপর বেশ কয়েকটি রাইবোজোম mRNA-এর সঙ্গে সক্রিয় যুক্ত হলে এ অবস্থাকে পলিজোম বা পলিরাইবোজোম বলে।

গলজি বস্তু কাকে বলে?

সাইটোপ্লাজমে অবস্থিত কতকগুলো ঘনসন্নিবিষ্ট চওড়া সিস্টারনি, থলির মতো ভ্যাকুওল এবং ক্ষুদ্র ভেসিকল-এর সমন্বয়ে গঠিত জটিল অঙ্গাণুর নাম গলজি বস্তু।  ইতালিয় স্নায়ুবিজ্ঞানী ক্যামিলো গলজি ১৮৯৮ খ্রিস্টাব্দে পেঁচা ও বিড়ালের মস্তিষ্কের কোষে গলজি বস্তু আবিষ্কার করেন এবং বিশদ বর্ণনা দেন।  তাঁর নামানুসারে এটি “গলজি বস্তু” নামকরণ করা হয়। গলজি বস্তু বিভিন্ন নামে পরিচিত, যথা- গলজি কমপ্লেক্স, গলজি … Read more

নিউক্লিওলাস কাকে বলে?

নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোল, উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। বিজ্ঞানী ফন্টানা ১৭৮১ সালে সর্বপ্রথম এটি দেখতে পান। নিউক্লিওলাসের রাসায়নিক উপাদান হচ্ছে RNA, প্রোটিন ও DNA। এছাড়া কয়েক ধরনের এনজাইম, সামান্য লিপিড, ফসফরাস, সালফার, পটাশিয়াম প্রভৃতি খনিজ লবণও নিউক্লিওলাসে দেখা যায়। নিউক্লিওলাসের কাজ নিউক্লিওলাস নিউক্লিক এসিড এর ভান্ডা হিসেবে কাজ করে, রাইবোজোমের সৃষ্টি … Read more

নিউক্লিওপ্লাজম কাকে বলে?

নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ ও নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ, দানাদার ও জেলীর মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। নিউক্লিওপ্লাজম মূলত প্রোটিন দিয়ে তৈরি। এতে RNA, বিভিন্ন এনজাইম ও কিছু খনিজ লবণও থাকে। নিউক্লিওপ্লাজমের কাজ নিউক্লিওলাস ও ক্রোমোজোমের ম্যাট্রিক্স বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে।

নিউক্লিয়াস কাকে বলে? জীববিজ্ঞান

প্রকৃত (ইউক্যারিওটিক) কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সবচেয়ে গাঢ়, অস্বচ্ছ, ঝিল্লিবেষ্টিত গোলাকার অথবা উপবৃত্তাকার সজীব অংশটি নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র নামে পরিচিত। নিউক্লিয়াস কোষের অপরিহার্য অংশ। উদ্ভিদের পরিণত সীভ কোষ এবং স্তন্যপায়ী লোহিত কণিকা ছাড়া সমস্ত প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। ইংরেজ বিজ্ঞানী রবার্ট ব্রাউন ১৮৩১ সালে রাস্নার (একপ্রকার অর্কিড) পাতার কোষ পরীক্ষা করার সময় নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং … Read more

নিউক্লিয়ার মেমব্রেন কাকে বলে?

নিউক্লিয়াস সজীব দুটি ঝিল্লি দিয়ে আবৃত থাকে- বহিঃঝিল্লি ও অন্তঃঝিল্লি। ঝিল্লি দুটিকে একসাথে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি বলে। প্রতিটি মেমব্রেন দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। নিউক্লিয়ার মেমব্রেন এর রাসায়নিক উপাদান বিশুদ্ধ প্রোটিন। নিউক্লিয়ার মেমব্রেনের কাজ নিউক্লিয়াসের রক্ষণাবেক্ষণ করাই নিউক্লিয়ার ঝিল্লির প্রধান কাজ। তা ছাড়া এটি নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমোজোমকে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে … Read more

সেন্ট্রিওল কাকে বলে?

প্রাণিকোষ ও কিছু উদ্ভিদকোষ যে অঙ্গাণু স্বপ্রজননক্ষম, নিউক্লিয়াসের কাছে অবস্থিত এবং একটি গহ্বরকে ঘিরে ৯ টি গুচ্ছ প্রান্তীয় অণুনালিকা নির্মিত খাটো নলে গঠিত তাকে সেন্ট্রিওল বলে। বিজ্ঞানী ভ্যান বেনডেন ১৮৮৭ খ্রিস্টাব্দে সর্বপ্রথম সেন্ট্রিওল শনাক্ত করেন। ১৮৮৮ খ্রিস্টাব্দে জার্মান জীববিজ্ঞানী থিওডোর বোভেরী এর বিশদ বিবরণ দেন। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম … Read more

error: Content is protected !!