উৎপাদক কাকে বলে?

যদি কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক (Factor) বলা হয়। a2 – b2 = (a + b) (a – b), এখানে (a + b) ও (a – b)  হলো a2 – b2 এর উৎপাদক।

ক্রমিক সংখ্যা কাকে বলে?

যে সকল সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো যায়, তাদের ক্রমিক সংখ্যা বলে। যেমনঃ-১,২,৩,৪,৫…………… এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ১,৩,৫,৭,৯…………… এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, ২,৪,৬,৮,১০………… এদেরকে বলে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা ইত্যাদি।

ব্যাস কাকে বলে?

বৃত্তের কেন্দ্রগামী জ্যা বৃত্তের ব্যাস। একটি আবদ্ধ বক্ররেখা, যার প্রতিটি বিন্দু ভেতরের একটি বিন্দু থেকে সমান দূরে তাকেই বৃত্ত বলে। জ্যা কাকে বলে? উত্তরঃ বৃত্তচাপের শেষ প্রান্তের দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। ব্যাসার্ধ কাকে বলে? উত্তরঃ বৃত্তের ব্যাসের অর্ধাংশকে ব্যাসার্ধ বলে। জন্ম নিবন্ধন ফি কত টাকা

সংখ্যা প্রতীক কাকে বলে? সংখ্যা প্রতীক কয়টি ও কি কি?

সংখ্যা প্রতীক (Number Symbol) সংখ্যা বা অঙ্ক (Digit) লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাই সংখ্যা প্রতীক (Number Symbol)।  সংখ্যা প্রতীক কয়টি ও কি কি? সংখ্যা প্রতীক ১০ টি।  যথা – ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯।  

সমকোণী ত্রিভুজ কাকে বলে?

যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ ৯০° এবং অন্য দুটি কোণের সমষ্টি ৯০° তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণটির বিপরীতে অবস্থিত বাহুকে অতিভুজ বলে। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলে।

সম্পূরক কোণ কাকে বলে?

দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ।দুইটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।  চিত্রে, ∠AOC ও ∠BOC এর সমস্টি দুই সমকোণ। তাই ∠AOC ও ∠BOC পরস্পর সম্পূরক কোণ। একটি কোণ ২০ ডিগ্রি হলে তার সম্পূরক কোণ ১৬০ ডিগ্রি।  ১৮০ থেকে ২০ বিয়োগ করলে খুব সহজে অপর কোণটির পরিমাপ পাওয়া যাবে।

error: Content is protected !!