শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা নীতি

শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল একরূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এক প্রকার শক্তিকে অন্য যে কোনো প্রকার শক্তিতে রূপান্তর সম্ভব। শক্তি যখন একরূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হয় তখন শক্তির কোনো ক্ষয় হয় না। এক বস্তু যে পরিমাণ শক্তি হারায় অপর বস্তু … Read more

ভেক্টর গুণন: ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কি?

দুটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাকে ভেক্টদ্বয়ের ভেক্টর গুণন বলে। ভেক্টরদ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের sine এর গুণফলকে ভেক্টর গুণফলের মান বলে। ভেক্টর গুণফলের দিক হয় উভয় ভেক্টরের সমতলে লম্বভাবে স্থাপিত একটি ডানহাতি স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরালে যে দিকে অগ্রসর হয় সে দিকে।

ডানহাতি স্ক্র নিয়মটি কি?

দুটি ভেক্টরের সমতলে একটি ডানহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রুটি যে দিকে অগ্রসর হবে সে দিকে হবে ভেক্টর গুণফলের দিক।

স্কেলার গুণফল বা ডট গুণফল কি?

দুটি ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তখন রাশি দুটির স্কেলার গুণন বা ডট গুণন হয় এবং এ গুণফলকে বলা হয় স্কেলার গুণফল বা ডট গুণফল। স্কেলার গুণফলের মান হয় রাশি দুটির মানের এবং তাদের অন্তর্ভূক্ত ক্ষুদ্রতর কোণের cosine-এর গুণফলের সমান।

আয়ত একক ভেক্টর কি? আয়ত একক ভেক্টর কাকে বলে?

ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক স্থানাংক ব্যবস্থায় ধনাত্মক X, Y, Z অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে i, j, k। এই i, j, k কে আয়ত একক ভেক্টর বলে।

সম ত্বরণ বা সুষম ত্বরণ কি?

যদি কোনো বস্তুর গতিকালে তার ত্বরণের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর ত্বরণকে সমত্বরণ বা সুষম ত্বরণ বলে।  অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে একই হারে পরিবর্তিত হতে থাকে তাহলে সেই ত্বরণকে সমত্বরণ বলে।

অসম বেগ কি?

কোনো বস্তুর গতিকালে যদি তার বেগের মান বা দিক বা উভয়ই পরিবর্তিত হয় তাহলে সেই বেগকে অসম বেগ বলে। যেমন- সচরাচর যে সব যানবাহনের বা বস্তুর গতি দেখে থাকি সেগুলোর গতি অসম গতি।

error: Content is protected !!