বিভব শক্তি বা স্থিতি শক্তি কি?

স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে।

কাজ-শক্তি উপপাদ্য (Work-Energy Theorem)

কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। আমরা দুটি ক্ষেত্রে কাজ-শক্তি উপপাদ্য প্রমাণ করতে পারি। ক) বস্তু শক্তি বৃদ্ধি এবংখ) বস্তু শক্তি হ্রাস। কাজ-শক্তি উপপাদ্যের তাৎপর্য ১) বস্তুর বেগ অপরিবর্তিত থাকলে গতিশক্তির পরিবর্তন ঘটে না অর্থাৎ সম্পাদিত কাজ শূন্য হয়। ২) গতিশক্তি বৃদ্ধি পেলে সম্পাদিত কাজ ধনাত্মক হয়। ৩) গতিশক্তি হ্রাস … Read more

গতিশক্তি কি?

কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্থাৎ শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। কোনো গতিশীল বস্তু স্থির অবস্থায় আসার পূর্ব পর্যন্ত যে পরিমাণ কাজ করতে পারে তার দ্বারা বস্তুটির গতিশক্তি পরিমাপ করা হয়।  অন্যভাবে বলা যেতে পারে, একটি গতিশীল বস্তু যে বেগে গতিশীল, বস্তুটিকে স্থির অবস্থান থেকে ঐ বেগ দিতে বস্তুটির … Read more

শক্তি কি?

কোনো বস্তুর কাজ করার সমর্থ্যকে শক্তি বলে। বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়েই বস্তুর শক্তির পরিমাপ করা হয়।শক্তি একটি স্কেলার রাশি। মাত্রা : ML2T-2 একক: জুল বা Joule (J)।

ক্ষমতা, ক্ষমতার মাত্রা ও একক

ক্ষমতাঃ কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্রের কাজ করার হার বা শক্তি সরবরাহের হারকে ক্ষমতা বলে। ক্ষমতার এককঃ ক্ষমতার একক হলো ওয়াট বা watt (W)। ক্ষমতার মাত্রাঃ ক্ষমতার মাত্রা হলো ML2T-3

যান্ত্রিক শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা কি?

কোনো ব্যবস্থায় কেবল সংরক্ষণশীল বল ক্রিয়া করলে ব্যবস্থার গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি সর্বদা ধ্রব থাকে।অর্থাৎ গতিশক্তি + বিভব শক্তি = ধ্রুবক

error: Content is protected !!