দ্রুত গতির বিক্রিয়া কাকে বলে?
যে সব বিক্রিয়া অত্যন্ত দ্রুত হারে সাধারণত 10-16 – 10-12 সেকেন্ডের মধ্যে সংঘটিত হয় তাকে দ্রুত গতির বিক্রিয়া বলে।
যে সব বিক্রিয়া অত্যন্ত দ্রুত হারে সাধারণত 10-16 – 10-12 সেকেন্ডের মধ্যে সংঘটিত হয় তাকে দ্রুত গতির বিক্রিয়া বলে।
অক্সালিক এসিডের সংকেত হলো : C2H2O4·2H2O.
ওয়াক্স (wax) এক ধরনের মোম জাতীয় পদার্থ (প্যারাফিন) যা মৌমাছির চাক থেকে সংগ্রহ করা হয়ে থাকে।
ক্যানিং এর পূর্বে কাঁচা খাদ্যবস্তু হতে অবাঞ্চিত পদার্থ, এনজাইম বা ক্ষতিকারক অণুজীব ইত্যাদি অপসারণ করতে সদ্যপ্রস্তুত বাষ্পে খাদ্যকে ৫-১০ মিনিট উত্তপ্ত করা হয় যাকে ব্লাঞ্চিং বলে।
1 গ্রাম মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ ( যে অবস্থায় আরো দ্রাবক যোগ করলে তাপমাত্রা অপরিবর্তিত থাকে) দ্রাবকে দ্রবীভূত করা হলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে ঐ দ্রবের পূর্ণ দ্রবণ তাপ বলে।
খাদ্যবস্তু ক্যানিং ঠিকমত না হলে ঐ খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া জন্মে এবং এদের থেকে নিঃসৃত বিষাক্ত উৎসেচক বা টক্সিন খাদ্যবস্তুকে পয়জনিং করে, এ অবস্থাকে বটুলিজম বলে।
মাখন হলো এক প্রকার কলয়েড তথা চর্বি ও পানির অসমসত্ত্ব মিশ্রণ, যেখানে বিস্তারিত বস্তুকণা হলো পানিগুচ্ছ আর বিস্তারণ মাধ্যম হলো চর্বি ও প্রোটিন।
কলয়েড হলো কঠিন পদার্থের একপ্রকার অসমসত্ত্বীয় মিশ্রণ যেখানে কঠিন পদার্থের কণাসমূহ তরলের সর্বত্র সমভাবে বিরাজ করে। অথবা, কোনো একটি পদার্থ যদি অপর একটি পদার্থের মধ্যে মোটামুটি 10-5 থেকে 10-7 ব্যাসার্ধবিশিষ্ট কণারূপে ছড়িয়ে থাকে তাহলে উৎপন্ন অসমসত্ত্ব মিশ্রণকে কলয়েড বলে।