প্রত্যাবর্তী প্রবাহ কী?
কোনো বর্তনীতে প্রবাহমাত্রা যদি একটি নির্দিষ্ট সময় পর পর বার বার বিপরীতমুখী হয় এবং প্রবাহমাত্রা একটি নির্দিষ্ট সময় অন্তর সর্বাধিক ও সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, তাহলে এ ধরনের তড়িৎ প্রবাহকে প্রত্যাবর্তী প্রবাহ বলা হয়।

তড়িৎ বিজ্ঞানে আমরা যেসব যন্ত্র ব্যবহার করি, তাদেরকে বৈদ্যুতিক যন্ত্রপাতি বলে।
যে ট্রান্সফর্মার পরবর্তী উচ্চ বিভবকে অপেক্ষাকৃত নিম্ন বিভবে পরিণত করে তাকে অবরোহী ট্রান্সফর্মার বলে।
যে তড়িৎ প্রবাহের দিক বা অভিমুখ সর্বদা একই থাকে তাকে এক মুখী প্রবাহ বলে।
দুই বা ততোধিক লেন্স যদি একই অক্ষ বরাবর পরস্পরের সংস্পর্শে থাকে, তাহলে তাকে লেন্সের সমন্বয় বা সংযোজন বলে।
যে ক্ষীণ মধ্য লেন্সের এক পৃষ্ঠ উত্তল এবং অপর পৃষ্ঠ অবতল তাকে উত্তলাবতল লেন্স বলে। এরূপ লেন্সের একটি উত্তল পৃষ্ঠ থাকা সত্ত্বেও এটি অবতল লেন্স কারণ এর মধ্য ভাগ সুরু।
মহাকাশের গ্রহ, নক্ষত্র ইত্যাদি পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় তাকে নভোদূরবীক্ষণ যন্ত্র বলে।
প্রিজমের প্রতিসারক তলদ্বয়ের মধ্যবর্তী কোণকে প্রিজম কোণ বলে।