ভাষার বৈশিষ্ট্য

১) ভাষা মনোভাব প্রকাশ করতে হবে।২) ভাষা কতোগুলো ধ্বনির সমষ্টি হতে হবে।৩) ভাষা কন্ঠনিঃসৃত এবং অর্থবোধক হতে হবে।৪) জনসমাজে ব্যবহৃত হতে হবে।৫) অন্যের কাছে বোধগম্য এবং আদৃত হতে হবে।৬) ধ্বনি দ্বারা তৈরি শব্দ বাক্যে ব্যবহৃত হবে।

ব্রোমিন এর জলীয় দ্রবণের সাথে SO₂ এর বিক্রিয়া।

ব্রোমিনের জলীয় দ্রবণে SO₂ গ্যাস চালনা করলে SO₂ বিজারিত হয় সালফিউরিক এসিড উৎপন্ন করে সেইসাথে HBr উৎপন্ন হয়। SO₂ + 2H₂O → H₂SO₄ + 2[H] Br₂ + 2[H] → 2HBr

ক্লোরিনের সাথে হাইড্রোজেন সালফাইড এর বিক্রিয়া।

ক্লোরিন গ্যাসের মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে হাইড্রোজেন সালফাইড জারিত হয়ে সালফার ও হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন করে। H₂S + Cl₂ → S + 2HCl

CS₂ যুক্ত HBr দ্রবণের সাথে ক্লোরিন পানির বিক্রিয়া।

CS₂ যুক্ত HBr দ্রবণে ক্লোরিন পানি ধীরে ধীরে যোগ করলে ক্লোরিন HBr হতে ব্রোমিন প্রতিস্থাপন করে হাইড্রোজেন ক্লোরাইড (HCl) উৎপন্ন করে এবং ব্রোমিন CS₂ দ্রবণে কমলা হলুদ বর্ণ ধারণ করে। 2HBr + Cl₂ → 2HCl + Br₂  CS₂ + Br₂ → কমলা হলুদ বর্ণ 

কলিচুন এর সাথে শুষ্ক ক্লোরিনের বিক্রিয়া।

কলিচুন এর সাথে শুষ্ক ক্লোরিনকে 40º সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করালে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। Ca(OH)₂ + Cl₂ → Ca(OCl)Cl + H₂O

কপার সালফেটের জলীয় দ্রবণের সাথে HI এর বিক্রিয়া।

কপার সালফেটের দ্রবণে HI যোগ করলে তা CuSO₄ কে বিজারিত করে কিউপ্রাস আয়োডাইডের সাদা অধঃক্ষেপ, সালফিউরিক অ্যাসিড এবং আয়োডিন উৎপন্ন হয়। 2CuSO₄ + 4HI → Cu₂I₂ + 2H₂SO₄ + I₂

error: Content is protected !!