আয়োডিনের সাথে SO₂ এর বিক্রিয়া
আয়োডিনের সাথে SO₂ এর বিক্রিয়া। SO₂ দ্রবণের সাথে আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোআয়োডিক অ্যাসিড (HI) ও সালফিউরিক এসিড উৎপন্ন করে। SO₂ + I₂ + 2H₂O —–> 2HI + H₂SO₄
আয়োডিনের সাথে SO₂ এর বিক্রিয়া। SO₂ দ্রবণের সাথে আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোআয়োডিক অ্যাসিড (HI) ও সালফিউরিক এসিড উৎপন্ন করে। SO₂ + I₂ + 2H₂O —–> 2HI + H₂SO₄
নাইট্রাস অক্সাইড প্রস্তুতি। অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট এর মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। এই অ্যামোনিয়াম নাইট্রেটকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস উৎপন্ন হয়। NH₄Cl + NaNO₃ —–>NH₄NO₃ + NaCl NH₄NO₃ ——> N₂O + 2H₂O
নাইট্রিক অক্সাইড (NO) প্রস্তুতি। কক্ষ তাপমাত্রায় কপার গুড়া ও মধ্যম গাঢ় নাইট্রিক এসিডের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড গ্যাস প্রস্তুত করা হয়। 3Cu + 8HNO₃ —–> 2NO + 3Cu(NO₃)₂ + 4H₂O
ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড (N₂O₃) প্রস্তুতি। আর্সেনিয়াস অক্সাইড (As₂O₃) এর সাথে 50% গাঢ় নাইট্রিক এসিডকে উত্তপ্ত করলে ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাসকে CaCl₂ দ্বারা শুষ্ক করে শেষ শীতল করলে নীল বর্ণের তরল রূপে N₂O₃ জমা হয়। As₂O₃ + 2HNO₃ +2H₂O —–> N₂O₃ + 2H₃AsO₄
মিশ্র অ্যানহাইড্রাইড কাকে বলে? নাইট্রোজেন ডাই অক্সাইডকে (NO₂) মিশ্র অ্যানহাইড্রাইড বলে। কারণ এটি শীতল পানিতে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড (HNO₃) ও নাইট্রাস এসিড (HNO₂) এর মিশ্রন উৎপন্ন হয়। 2NO₂ +H₂O —–>HNO₃ +HNO₂
নাইট্রাস অক্সাইডকে (N₂O) লাফিং গ্যাস বলা হয়। এর মৃদু মিষ্টি গন্ধ আছে। এটি বর্ণহীন এবং কক্ষতাপমাত্রায় নিষ্ক্রিয়। এটি মৃদু চেতনানাশক হিসেবেও ব্যবহার করা হয়। লাফিং গ্যাস বলার কারণঃ নাইট্রাস অক্সাইডের গন্ধ নিলে স্নায়ুতন্ত্রে উত্তেজনা ঘটিয়ে হাসির উদ্রেক সৃষ্টি করে। তাই নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। প্রস্তুতিঃ অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট এর মিশ্রণকে উত্তপ্ত … Read more
যে সকল জৈব যৌগ বা রাসায়নিক পদার্থ মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উদ্ভিজ্জ ফলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে সার বলে। যেমনঃ ইউরিয়া, TSP, DAP, Ca(NO₃)₂ , NH₄NO₃ ইত্যাদি।
সক্রিয় নাইট্রোজেন কাকে বলে? নিম্নচাপে N₂ গ্যাসের মধ্যে বিদ্যুৎক্ষরণ করলে N₂ এর একটি রূপভেদ উৎপন্ন হয় যা সাধারণ N₂ হতে অধিক ক্রিয়াশীল। একে সক্রিয় N₂ বলে।