গাঢ় নাইট্রিক এসিডের সাথে P₂O₅ এর বিক্রিয়া
গাঢ় নাইট্রিক এসিডের সাথে P₂O₅ এর বিক্রিয়া। গাঢ় নাইট্রিক এসিডের (HNO₃) সাথে ফসফরাস পেন্টা অক্সাইড (P₂O₅) বিক্রিয়া করে N₂O₅ ও HPO₃ উৎপন্ন করে। P₂O₅ + 2HNO₃ —–> N₂O₅ + 2HPO₃
গাঢ় নাইট্রিক এসিডের সাথে P₂O₅ এর বিক্রিয়া। গাঢ় নাইট্রিক এসিডের (HNO₃) সাথে ফসফরাস পেন্টা অক্সাইড (P₂O₅) বিক্রিয়া করে N₂O₅ ও HPO₃ উৎপন্ন করে। P₂O₅ + 2HNO₃ —–> N₂O₅ + 2HPO₃
অবস্থান্তর ধাতুসমূহকে অবস্থান্তর বলার কারণ হচ্ছে, এসব মৌলের আয়নের d- উপশক্তিস্তরে ইলেকট্রন অসম্পূর্ণ হাওয়ায় এদের অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। ফলে নিজেদের বর্ণের পরিবর্তন ঘটে। অবস্থান্তর মৌল সমূহের যৌগ ও দ্রবণ উভয় রঙ্গিন এবং প্রত্যেকটি অবস্থান্তর ধাতু পরিবর্তনশীল জারন মান প্রদর্শন করে। আবার জারণ মানের সাথে এদের যৌগের বর্ণেরও পরিবর্তন … Read more
যেসব যৌগ এক সমতলীয় আলোর তলকে কৌনিক ঘূর্ণনে পরিবর্তন করে এদেরকে আলোক সক্রিয় যৌগ বলে এবং এসব যৌগের এক সমতলীয় আলোর তল ঘুরাবার ধর্মকে আলোক সক্রিয়তা বলে।
একটিমাত্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মিকে একবর্ণী একবর্ণী আলো বলে। একবর্ণী আলো বিশেষ আলোক উৎস থেকে পাওয়া যায়। যেমনঃ সোডিয়াম ল্যাম্প থেকে একবর্ণী আলো নির্গত হয় এবং এর তরঙ্গদৈর্ঘ্য 5893ºA।
যে ধর্মের জন্য একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে বিভিন্ন সংখ্যায় যুক্ত হয় বিভিন্ন দৈর্ঘের ও আকৃতির শিকল বা বলয় গঠনে সক্ষম হয় তখন মৌলটির সেই ধর্মকে তার ক্যাটিনেশন ধর্ম বলে। যেমনঃ ক্যাটিনেশন ধর্মের জন্য কার্বনের ৬০টি পরমাণু পরপর যুক্ত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন হেক্সা কনটেন C₆₀H₁₂₂ সৃষ্টি করে।
অরবিটঃ পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে সুনির্দিষ্ট যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে সেই কক্ষপথকে অরবিট বা প্রধান শক্তিস্তর বা প্রধান কক্ষপথ বলে। অরবিটালঃ নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট সম্ভাব্য স্থানে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক অর্থাৎ 90% – 95% হয় সেই সকল সম্ভাব্য স্থানকে অরবিটাল বলে।
সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ ১. সিগমা বন্ধন শক্তিশালী কারণ এখানে অরবিটালের সামনাসামনি অধিক্রমণ ঘটে। কিন্তু পাই বন্ধন দুর্বল কারণ এখানে অরবিটাল এর পাশাপাশি অধিক্রমন ঘটে। ২. সিগমা বন্ধন ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়। তাই সিগমা বন্ধন সৃষ্ট যৌগ সহজে বিক্রিয়া দেয় না। বন্ধন ভেঙ্গে প্রতিস্থাপন, অপসারণ ও পুনঃবিন্যাস বিক্রিয়া ঘটে। কিন্তু পাই … Read more
কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য অতিসম্প্রতি ফুটবলের ন্যায় বিশালাকৃতির C₆₀ শিকল বিশিষ্ট অনু (আণবিক ভর 720) আবিষ্কৃত হয়েছে যার কাঠামোতে কার্বন পরমাণুসমূহ সংকরিত। এটি কার্বনের একটি ত্রিমাত্রিক পলিমারের রূপভেদ। এ বিশেষ কাঠামোর যৌগটির নাম ফুলারিন।