কপার(II) অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া।

কপার(II) অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া।  উত্তপ্ত কপার (II) অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া চালনা করলে ধাতব কপার, পানি ও নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। 3CuO + 2NH₃ —–> 3Cu + 3H₂O + N₂

অ্যামোনিয়ার সঙ্গে হ্যালোজেনের বিক্রিয়া।

অ্যামোনিয়ার সঙ্গে হ্যালোজেনের বিক্রিয়া। অ্যামোনিয়া হ্যালোজেনকে বিজারিত করে হাইড্রোজেন হ্যালাইড এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে।   হাইড্রোজেন হ্যালাইড পরবর্তীতে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে  অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করে। 2NH₃ + 3Cl₂ —–> 6HCl + N₂ 6NH₃ + 6HCl —–> 6NH₄Cl

অ্যামোনিয়া গ্যাসের দহন বিক্রিয়া।

অ্যামোনিয়া গ্যাসের দহন বিক্রিয়া।  অ্যামোনিয়াকে বাতাসে দহন করলে স্টীম ও নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়।   তবে প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে অ্যামোনিয়াকে বাতাসে দহন করলে স্টীম ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। 4NH₃ + 3O₂ —–> 6H₂O + 2N₂ 4NH₃ + 5O₂  ——> 6H₂O + 4NO

অ্যামোনিয়া দ্রবণের সঙ্গে ধাতব লবণের বিক্রিয়া।

অ্যামোনিয়া দ্রবণের সঙ্গে ধাতব লবণের বিক্রিয়া।  অ্যামোনিয়ার দ্রবণ ধাতব লবণের সাথে বিক্রিয়া করে ধাতব ক্ষার ও অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করে। FeCl₃ + 3NH₄OH —–> Fe(OH)₃ + 3NH₄Cl AlCl₃ + 3NH₄OH —–> Al(OH)₃ + 3NH₄Cl

লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি ঘটে।

লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি ঘটে।  লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে লেড অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও অক্সিজেন উৎপন্ন হয়।। 2Pb(NO₃)₂ ——> 2PbO + 4NO₂ + O₂

অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কি ঘটে।

অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কি ঘটে।  অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে নাইট্রাস অক্সাইড ও পানি বাষ্প উৎপন্ন হয়। NH₄NO₃ ——> N₂O + 2H₂O

অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য

অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য।  অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নিম্নরূপঃ১. অবস্থান্তর মৌল সমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।২. এদের যৌগসমূহ রঙ্গিন হয়।৩. এদের অধিকাংশ মৌল জটিল যৌগ গঠন করে।৪. অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক হিসেবে ক্রিয়া করে।৫. অবস্থান্তর মৌলসমূহ প্যারাচৌম্বক  ধর্ম বিশিষ্ট হয়।

অবস্থান্তর ধাতু সমূহের আয়নের বর্ণ

অবস্থান্তর ধাতু সমূহের আয়নের বর্ণ। অবস্থান্তর ধাতু সমূহের আয়নের বর্ণ নিম্নরূপঃ  Sc³+ —-> বর্ণহীন  Ti³+ —–> রক্তবর্ণ  V³+ ——> সবুজ  Cr³+ ——> হালকা সবুজ  Mn³+ —–> বেগুনি  Mn²+ —–> গোলাপী  Fe²+  ——> সবুজ  Fe³+  ——> হালকা বাদামী  Co²+  ——> গোলাপী  Ni²+  ——> সবুজ  Cu²+  ——> নীল  Zn²+  ——> বর্ণহীন.

error: Content is protected !!